ইয়াহু ও ড্রপবক্স একসঙ্গে
অনলাইন ডেস্ক : ইমেইলে দ্রুত ও সহজ উপায়ে ‘অ্যাটাচমেন্ট’ সেবা দিতে একসঙ্গে কাজ করবে ইয়াহু ও ড্রপবক্স। ইয়াহু মেইল সেবার সঙ্গে যুক্ত হচ্ছে ড্রপবক্স। ইয়াহু মেইল ব্যবহারকারীরা এর ফলে ড্রপবক্সে সংরক্ষিত তথ্য ইয়াহু মেইলের মধ্যেই ব্যবহার করতে পারবেন। এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ। ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াহু মেইল ব্যবহারকারীরা দ্রুত ড্রপবক্স অ্যাকাউন্টের ফাইল ইয়াহু মেইলে অ্যাটাচমেন্ট আকারে পাঠাতে পারবেন। এতে ফাইল শেয়ার করা সহজ হবে এবং নিজের ডেস্কটপ থেকে দূরে গেলেও ড্রপবক্সে রাখা তথ্য অন্য কম্পিউটার থেকে মেইল করা যাবে। যাঁরা ড্রপবক্সে নতুন, তাঁরা ইয়াহু মেইল থেকেই ড্রপবক্সে অ্যাকাউন্ট করতে পারবেন। মেইলের অ্যাটাচমেন্ট আকারে তথ্য সংরক্ষণ করার সময় ক্লাউড সেবা বা ড্রপবক্স নির্বাচন করে দিতে হবে। ইয়াহু মেইলে পেপারক্লিপ আইকনটির পাশেই ড্রপবক্স সুবিধাটি রয়েছে। এ ড্রপবক্স থেকে শেয়ার করার বিষয়টি নির্বাচন করে দিলেই হবে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests