ইরাকে ২০০৯ সালে হত্যাকাণ্ডের দায়ে মার্কিন সেনার যাবজ্জীবন

ইরাকে ২০০৯ সালের মে মাসে পাঁচ সহকর্মীকে হত্যা করায় দোষীসাব্যস্ত এক মার্কিন সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। ইরাকে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প লিবার্টিতে যুদ্ধ সংক্রান্ত মানসিক চাপ থেকে অসুস্থ হয়ে পড়া সেনাদের একটি ক্লিনিকে ওই হত্যাকাণ্ড চালানোয় গত সপ্তাহের গোড়ার দিকে আর্মি সার্জেন্ট জন রাসেলকে দোষীসাব্যস্ত করা হয়। রাসেল মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে গত মাসে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটনে জয়েন্ট বেস লিউয়িস-ম্যাককর্ডে (জেবিএলএম) তার আইনজীবীদের সিদ্ধান্তে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। উল্লেখ্য, এর আগে তিনি দায় অস্বীকার করেছিলেন। সামরিক মুখপাত্র বারবারা জুনিয়াস এএফপিকে বলেন, বৃহস্পতিবার রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়। উল্লেখ্য, রাসেলকে তৃতীয়বারের মতো দায়িত্ব পালনের জন্য ইরাকে পাঠানো হয়েছিল এবং তার ইউনিট সে সময় ইরাক ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।এএফপি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’