ইরানের সাবেক শাহ-এর ছোট ছেলের যুক্তরাষ্ট্রে আত্মহত্যা

ইউএসএনিউজ ডেস্ক: ইরানের সাবেক শাহ-এর ছোট ছেলে আলীরেজা পাহলাভি মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করছেন৷ তার ভাই-এর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে৷শাহ-এর বড় ছেলে রেজা পাহলাভি তাঁর ওয়েবসাইটে লিখেন, প্রিন্স আলীরেজা পাহলাভির মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের স্বদেশবাসীদের জানাতে চাই৷ ওয়েবসাইটে লেখা হয়, ৪৪ বছর বয়স্ক পাহলাভি ‘তাঁর পরিবার ও বন্ধুদের দুঃখের সাগরে ভাসিয়ে\’ মঙ্গলবার ভোরে তাঁর বস্টনের বাড়িতে আত্মহত্যা করেন৷ ওয়েবসাইটটিতে জানানো হয়, যে আলীরেজা পাহলাভি তাঁর দেশের ভবিষ্যৎ এবং তাঁর বাবা ও বোনকে হারানোর বেদনাজনিত হতাশায় বেশ কয়েক বছর ধরেই কষ্ট পাচ্ছিলেন৷তবে ক্যামব্রিজ, যেখানে পাহলাভি পিএইচডি-র জন্যে পড়ালেখা করছিলেন এবং বোস্টনের পুলিশ তাৎক্ষনিকভাবে পাহলাভির মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি৷
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes