Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ইলিনয় অঙ্গরাজ্যে শিকাগোর অফিস-আদালতে বাংলা

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: December 6, 2019 | 7:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের স্মৃতি বিজড়িত শিকাগো সিটিসহ আশপাশের বিরাট একটি অঞ্চলের অফিস-আদালতে বাংলা ভাষাকে অন্তর্ভূক্ত হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টির ট্রেজারার মারিয়া পাপ্পাজ ৪ ডিসেম্বর বুধবার এ তথ্য জানান শিকাগো বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরীকে। একইসাথে কুক কাউন্টির ওয়েবসাইট ওপেন করে বাংলা সংযোজনের তথ্য প্রদর্শন করেন মারিয়া।

উল্লেখ্য, দু’বছর যাবত ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটিসহ আশপাশের বাংলাদেশি অধ্যুষিত এলাকার দাপ্তরিক ভাষায় বাংলা সংযোজনের দাবি জানাচ্ছিলেন মুনির চৌধুরী।সে দাবির বাস্তবায়ন ঘটার সংবাদে উল্লসিত অনরারি কন্সাল জেনারেল জানান, একইভাবে আমরা ১৯৯৮ সালে শিকাগোর ডাউন টাউনের ডেভন এভিনিউর একটি অংশের নাম ‘শেখ মুজিব ওয়ে’ করতে সক্ষম হই। সে আলোকে প্রতিবছর শেখ মুজিব ওয়েতে বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে।

আসছে মুজিববর্ষে ২০-২১ মার্চ আমরা উৎসব করবো। সেখানে ইলিনয় অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তা. রাজনীতিকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা আসবেন। সে প্রস্তুতি চলছে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধান অতিথি করবো।

উল্লেখ্য, এই শিকাগোতে বিশ্বের একসময়ের সর্বোচ্চ টাওয়ার (১৪৫৩ ফুট) নির্মিত হয় বাংলাদেশি স্থপতি এফ আর খানের ডিজাইনে। সেটির নাম ছিল সিয়ার্স টাওয়ার। বর্তমানে তা উইলিজ টাওয়ার নামে পরিচিত। এটির নির্মাণ শুরু হয় ১৯৭০ সালে এবং সম্পন্ন হয় ১৯৭৩ সালে। সেই স্মৃতিবাহী সিটিতে এখন অফিসিয়াল কাজকর্মে বাংলা অন্তর্ভুক্তির ঘটনা সকল প্রবাসীকে উৎফুল্ল করেছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV