ইলেকটোরাল কলেজ ভোটে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন
ইউএসএনিউজঅনলাইন.কম : জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির দ্বিতীয় ধাপে ইলেক্টোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে বিজয়ী হয়েছেন বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
জো বাইডেন বলেন, জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে। তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে থামিয়ে রাখা হয়েছিল, পরীক্ষা চালানো হয়েছিল এবং হুমকিতে ফেলা হয়েছিল। কিন্তু এটা যে প্রানবন্ত, সত্য ও শক্তিশালী তা প্রমাণিত হয়েছে। ৩রা নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন পর্যন্ত ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি বা তার পক্ষে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক মামলা করা হয়েছে। সেদিকে ইঙ্গিত করে জো বাইডেন বলেছেন, সময় এসেছে সেই অধ্যায়টাকে উল্টে দেয়ার। নিজের রাজ্য দিলাওয়ারে তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি সাধারণ নারী-পুরুষদের প্রশংসা করেন, যারা ধমক উপেক্ষা করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগে ইলেকটোরাল কলেজ ভোটে নিজের বিজয় নিশ্চিত করতে হয় আনুষ্ঠানিকভাবে। ৩রা নভেম্বরের নির্বাচনে জো বাইডেন ৩০৬-২৩২ ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধানে পরাজিত করেন ট্রাম্পকে। ফলে ওইসব ইলেকটোরাল কলেজগুলো সোমবার আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করেছে।
বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নানা অভিযোগ তুললেও ঐতিহাসিকভাবে আমেরিকানরা কোনো ভুল রায় দেননি। এই দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। আমাদের ঐক্য মজবুত থাকবে। আমি সকল আমেরিকানের প্রেসিডেন্ট, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা দেননি সকলের।‘ এই মহামারি শেষ হোক, আমরা আমাদের অর্থনীতি ফিরিয়ে আনার জন্য একত্রে চেষ্টা করবো। একে অপরের পাশে থাকব সকল অবস্থায়। আমরা নানা স্থান থেকে নানা বিশ্বাস নিয়ে এসে এখন আমরা ঐক্যবদ্ধ আমেরিকান, আরও বলেন জো বাইডেন।
এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে অল্প পরেই তিনি আইন মন্ত্রণালয় থেকে এটর্নি জেনারেল উইলিয়াম বার বিদায় নিচ্ছেন বলে টুইট করেছেন। ট্রাম্প যখন নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করছেন, তখন তার বিপরীতে গিয়ে উইলিয়াম বার বলেছেন, তারা নির্বাচনে ভোট কারচুপির কোনো তথ্যপ্রমাণ পাননি। এ নিয়ে উইলিয়াম বার-এর সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব প্রকট হয়। গত সপ্তাহে এ নিয়ে হোয়াইট হাউজে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের