Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ইলেকট্রনিক ট্যাটুতে থাকবে পাসওয়ার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 1, 2013 | 12:48 PM

ইলেকট্রনিক ট্যাটুতে থাকবে পাসওয়ার্ডতরিকুর রহমান সজীব : কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট পিসিসহ নানা ধরনের ডিভাইসের সাথে এখন আমাদের নিত্য উঠাবসা। এসব ডিভাইসে অনাকাঙ্ক্ষিত কারও প্রবেশ ঠেকানোর জন্য আমরা সকলেই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। এ ছাড়া অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্যও পাসওয়ার্ডের বিকল্প নেই কোনোভাবেই। বিভিন্ন ধরনের ডিভাইস আর অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিটি ডিভাইস আর অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শই দিয়ে থাকেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। আর এসব পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য প্রচলিত শব্দ, শব্দগুচ্ছ বা সংখ্যার ব্যবহারকেও নিরুত্সাহিত করেন তারা। আবার নিজের ব্যবহূত বিভিন্ন অ্যাকাউন্টের নম্বর কিংবা জন্মদিন বা পরিচিত কারও নাম প্রভৃতি শব্দ বা সংখ্যা ব্যবহার করলে এগুলো দ্রুত ও সহজে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলেও মন্তব্য বিশ্লেষকদের। সেক্ষেত্রে পাসওয়ার্ডকে কঠিন করতে গিয়ে অনেক সময়েই দেখা যায় একাধিক অ্যাকাউন্ট বা ডিভাইসের পাসওয়ার্ড স্মরণ রাখাই কঠিন হয়ে পড়ে। কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলে তো বিপদ নিজেরই। এই উভয় সংকট থেকে রক্ষা পেতে গবেষণা কম চলেনি। চলছে এখনও। এরই ধারাবাহিকতায় এবারে মটোরোলা সম্পূর্ণ ভিন্ন এক ধারা নিয়ে কাজ শুরু করেছে। মটোরোলা এমন এক ধরনের ইলেকট্রনিক ট্যাটু তৈরির পরিকল্পনা করেছে, যা নিজের মেমোরিতে ধারণ করতে পারবে পাসওয়ার্ড এবং সেই ট্যাটুই ডিভাইসকে আনলক করতে পারবে। এই বিশেষ ধরনের ইলেকট্রনিক ট্যাটুতে থাকবে একটি সার্কিট। এই সার্কিটেই এনক্রিপ্ট করা থাকবে বিভিন্ন ডিভাইস বা গ্যাজেটের পাসওয়ার্ড। ফলে ওই ডিভাইস বা গ্যাজেট যখন ট্যাটুধারীর হাতে আসবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই সেটি সার্কিট থেকে পাসওয়ার্ডটি পড়তে পারবে এবং সেটিকে আনলক করে দেবে। ইলেকট্রনিক ট্যাটু ছাড়াও মটোরোলা পাসওয়ার্ড সংরক্ষণে বিশেষ ধরনের পিল বা ক্যাপসুল তৈরির পরিকল্পনাও করেছে। এই পিলটির মধ্যে থাকবে নির্দিষ্ট ডিভাইস বা গ্যাজেটের জন্য পাসওয়ার্ড। ডিভাইস বা গ্যাজেটটি পিল সেবনকারীর কাছে এলেই পিলটি সিগন্যাল পাঠাতে থাকবে। আর পিলটি সক্রিয় হয়ে উঠবে পাকস্থলীর এসিডেই। ফলে বাড়তি ব্যাটারিরও প্রয়োজন হবে না। এই ইলেকট্রনিক ট্যাটু কিংবা পাসওয়ার্ড পিল অবশ্য এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে। নিকট ভবিষ্যতে এগুলো বাজারে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মটোরোলা। কবে নাগাদ এগুলো বাজারে আসতে পারে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি তারা।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ