ইষ্ট ওয়েষ্ট টিউটোরিং সেন্টারের প্যারেন্টস ক্লাব আয়োজিত বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত
নিউইর্য়ক (ইউএনএ): নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশ আর দেশীয় সংস্কৃতি বিশেষ করে বাংলাদেশের শীতের পিঠা পরিচিত করার লক্ষ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইষ্ট ওয়েষ্ট টিউটোরিঙ সেন্টারের দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। বেলা দু’টার দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, মেঘনা শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাপাফ ও উত্তরবঙ্গ ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইষ্ট ওয়েষ্ট টিউটোরিং সেন্টারের প্রধান পরিচালক মোশাররফ হোসেন, প্যারেন্টস কাবের সভাপতি উম্মু কুলসুম পলি ও সাধারণ সম্পাদিকা আকলিমা চৌধুরী রানা।
এছাড়া প্রবাসের বিশিষ্ট শিল্পী দম্পতি শহীদুল সরকার ও সাকিনা ডেনী দু’টি দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে মোহাম্মদ রহমান বলেন, আজকের পিঠা উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মের সামনে বাংলাদেশকে তুলে ধরার প্রয়াস পাবো। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতে আরো বড় পরিসরে দেশীয় সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ আয়োজনকে পৃষ্ঠপোষকতা করার আশ্বাস দেন। হাসানুজ্জামান হাসান বলেন, পিঠা উৎসবের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তিনি তার শিক্ষা জীবনের স্মৃতিচারন করে বলেন, ঢাকার শিক্ষাজীবনের সময় শীতের ছুটিতে যখন গ্রামের বাড়ী নীলফামারীতে যেতাম তখন মা-চাচীরা দিনভর নানা ধরনের পিঠা তৈরি করে পরদিন ভোরে খেতে দিতেন। সেই পিঠা দিয়ে সকালের নাস্তা করতাম। সেই দিনগুলো ছিলো অনেক আনন্দের। দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশের বিকাশের আয়োজিত যেকোন অনুষ্ঠানে তার পক্ষ থেকে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মোশাররফ হোসেন বলেন, আমাদের সংস্কৃতি হাজার বছরের। এই প্রবাসে আমাদের নতুন প্রজন্মের সামনে বাংলাদেশ, দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই আজকের পিঠা উৎসবের আয়োজন। প্যারেন্টস কাবের সহযোগিতায় ইতিপূবেইও ইষ্ট ওয়েষ্ট টিউটরিং সেন্টার থেকে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীতেও এধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।
পিঠা উৎসবের উদ্বোধনী পর্বে প্যারেন্টস কাবের কর্মকর্তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদিকা নাসিমা আক্তার, কোষাধ্যক্ষ খালেদা বেগম ও প্রচার সম্পাদিকা রোকসানা বেগম পলিকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া পিঠা উৎসব আয়োজনে টিউটোরিং সেন্টারের আব্দুল মান্নাফ ও জাহাঙ্গীর হাওলাদারের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ ও তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। জ্যামাইকা থেকে লাভলী ইয়াসমীন ও রীনা আইরীন, এলমহার্স্ট থেকে রেনু, উডসাইড থেকে মীরা ও তাজলীমা, নর্দান ব্লুভার্ড থেকে শিউলী, জ্যাকসন হাইটস থেকে ফেরদৌসী বেগম ও সিলভিয়া এই পিঠা উৎসবে অংশ নেয়। পিঠা উৎসবে এলেবেলে গজা, লবঙ্গ লতিকা, পাকোন, চিতয়, মীরা, পাটি সাপটা, পানতোয়া, গোলঅপ, নারিকেল কুলি, জামাই, কুয়ারা, তিল, ভাঁপা, বনাল, ম্যাড়া বিবিখানা, সুজি প্রভৃতি পিঠার প্রদর্শনী ও বিক্রি করা হয়।
উল্লেখ্য, পিঠা উৎসব উপলক্ষ্যে ইষ্ট ওয়েষ্ট টিউটোরিং সেন্টার নানান রংঙে সজ্জিত করা হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, অভিভাবক ও সেন্টারের ছাত্র-ছাত্রী পিঠা উৎসবে অংশ নেয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি