Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইসরায়েলের ‘নিরাপত্তার পথ’ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র: ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: March 22, 2013 | 5:03 PM

বারাক ওবামামধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তি আলোচনায় ফিরতে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলি নেতাদের ওপর চাপ দিতে দেশটির জনগণের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন। ওবামা বলেছেন, ইসরায়েলে ‘সত্যিকারের নিরাপত্তার একমাত্র পথ’ হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা প্রথমবারের মতো ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীর সফরে গেছেন। সফরকালে গত বৃহস্পতিবার তিনি জেরুজালেমে ইসরায়েলি শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। জেরুজালেমের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত হন। ভাষণে ওবামা প্রথমে নিজেকে ইসরায়েলের একজন প্রকৃত বন্ধু হিসেবে তুলে ধরেন। এরপর তিনি ইসরায়েলিদের এটা স্বীকার করে নিতে বলেন যে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। অথচ ইসরায়েলিদের যে আশা-আকাঙ্ক্ষা, ফিলিস্তিনিদেরও তা-ই। এরপর ওবামা আরেক ধাপ এগিয়ে ইসরায়েলি জনগণের কাছে আবেগঘনভাবে একটি আবেদন উপস্থাপন করেন। তা হলো, ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ঝুঁকি নিতে তারা যেন দেশটির রাজনীতিকদের চাপ দেয়। ওবামা বলেন, ‘একজন রাজনীতিক হিসেবে বলব, আমি আপনাদের একটা বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারি; রাজনৈতিক নেতারা কখনোই এ রকম ঝুঁকি নেবেন না, যদি জনগণ না বলে যে তারা এটা চায়। আপনারা যে পরিবর্তনটা দেখতে চান, সেটাকে আপনাদেরই তৈরি করতে হবে।’ ওবামার এই বক্তব্যকে অনেক ইসরায়েলিই সন্দেহের দৃষ্টিতে দেখতে পারে। ওবামা তাঁর বক্তব্যে সেটা স্বীকারও করেন। তবে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের ‘আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়বিচার’কে অবশ্যই স্বীকৃতি দিতে হবে—এটাও মনে রাখতে হবে। ওবামা বলেন, ‘তাদের (ফিলিস্তিনের জনগণ) জুতার ভেতরে আপনাদের পা রাখেন, তাদের দৃষ্টিতে বিশ্বকে দেখেন।’ দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণে দেশটির বর্তমান জোট সরকারের পদক্ষেপের সমালোচনা করে ওবামা বলেন, ‘যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতার কোনো শাস্তি হয় না, সেটা ন্যায়বিচার নয়। ফিলিস্তিনিদের নিজস্ব জমিতে চাষাবাদ করতে বাধা দেওয়া হবে; একজন শিক্ষার্থীকে পশ্চিম তীরের যেকোনো এলাকায় বিচরণে নিয়ন্ত্রণ আরোপ করা হবে; অথবা নিজ বসতবাড়ি থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হবে, এসব ঠিক নয়।’ দখল বা বিতাড়ন কোনোটাই সঠিক কাজ নয় মন্তব্য করে ওবামা বলেন, নিজস্ব ভূমিতে ইসরায়েলের যেমন রাষ্ট্র গঠন করার অধিকার রয়েছে, তেমনি অধিকার রয়েছে ফিলিস্তিনিদেরও। ওবামা আরও বলেন, ‘একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকা ও সমৃদ্ধশালী হতে ইসরায়েলের জন্য একমাত্র পথ হচ্ছে একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি উপলব্ধি করা।’ দ্য টেলিগ্রাফ ও বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV