Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র নির্বাচন ১২ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: March 1, 2019 | 11:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১২ মার্চ মঙ্গলবার। এতে একটি পদ সভাপতি অন্যটি কার্যকরী সদস্য। গত ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার সরদার মজিবুর রহমান মুজিব।

তিনি বলেন, ১৫টি পদের বিপরীতে দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮টি পদে কোন প্রার্থী না থাকায় এ পদ গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিক ভাবে বিজয়ী। সহ সভাপতি পদে কোন মনোনয়নপত্র জমা পড়ে নাই এবং সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী প্রত্যাহার করায় এই দুটি পদ শুন্য। তিনি বলেন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আক্কাস ও শেখ ইলিয়াস। কার্যকরী সদস্য চারটি পদের বিপরীতে ৫ জন মনোনোয় গ্রহন করেছেন। তারা হলেন, আবওয়াবুর রহমান আরবাব, কবির হোসেন আলতাফ, মোহাম্মদ টি হোসেন, জাহিদুর রহমান জাহিদ ও মান্নান এম পারভেজ।

উল্লেখ্য, দুটি পদে উৎসাহ উদ্দীপনায় মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। নির্বাচনের সকল কার্যক্রম পরিচালিত হয় অস্থায়ী অফিস জ্যাকসন হাইটসের তিতাস রেষ্টুরেন্টে। প্রধান নির্বাচন কমিশনার সরদার মজিবুর রহমান মজিবের নেতৃত্বে নির্বাচন কাজে সহযোগিতা করছেন কমিশনের সদস্য এস.এম জুয়াহেরুর রহমান জুয়েল, আরশাদ হোসাইন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৮০ জন সদস্য। নির্বাচন যথাসময়ে অবাধ ও নিরপক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক পন্থা। এতে প্রতিদ্বন্দ্বিতা হবে এটাই স্বাভাবিক। সংগঠনের ঐতিহ্যে আলোকে প্রতিবছর নির্বাচন হয়। এতে যারাই নির্বাচিত হউক না কেন ইয়েলো সোসাইটির একজন সদস্য হিসেবে সকলে সবসময়ে সংগঠনের কল্যাণে এক ও অভিন্ন। তিনি ১২ মার্চের নির্বাচন সুন্দর ও স্বার্থক করতে সকল সদস্য ও প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন: সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুবল চন্দ্র হালদার, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, সহ কোষাধ্যক্ষ মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম গফুর, প্রচার সম্পাদক, হাফিজ আহমেদ এঞ্জেল, ক্রীড়া সম্পাদক কেএম মোক্তাদির হাসান, অফিস সম্পাদক একেএম আবু হানিফ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV