Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র সভাপতি আক্কাস, সম্পাদক ফেরদৌস

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: March 14, 2019 | 1:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনক এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১২ মার্চ মঙ্গলবার সভাপতি ও কার্যকরী পরিষদের ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় গুলশান টেরেসে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলী আক্কাস, কার্যকরী সদস্য আবওয়াবুর রহমান আরবাব, কবির হোসেন আলতাফ, জাহিদুর রহমান জাহিদ ও মোহাম্মদ টি হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন: সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র হালদার, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, সহ কোষাধ্যক্ষ মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম গফুর, প্রচার সম্পাদক, হাফিজ আহমেদ এঞ্জেল, ক্রীড়া সম্পাদক কেএম মোক্তাদির হাসান, অফিস সম্পাদক একেএম আবু হানিফ।
উল্লেখ্য, সভাপতি ও কার্যকরী সদস্য পদে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট প্রদান করেছেন সদস্যরা। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সরদার মজিবুর রহমান মজিবের নেতৃত্বে ভোট গ্রহন শুরু হয় বেলা সাড়ে ১১টায়। নির্বাচন কাজে সহযোগিতা করেন কমিশনের অপর সদস্য এস.এম জুয়াহেরুর রহমান জুয়েল, আরশাদ হোসাইন, পোলিং এজেন্ট , সাবেক ও বর্তমান কর্মকতারা।

সোসাইটির কার্যকরী কমিটির ১৫টি পদের বিপরীতে দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি পদে কোন প্রার্থী না থাকায় এ পদ গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে বিজয়ী। সহ সভাপতি পদে কোন মনোনয়নপত্র জমা পড়ে নাই এবং সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী
মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই দুটি পদ শুন্য। এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ২৮১ জন সদস্য।

প্রধান নির্বাচন কমিশনার সরদার মজিবুর রহমান মুজিব বলেন, নির্বাচন গণতান্ত্রিক পন্থা। এতে সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। যারা বেশী ভোট পেয়েছে তারাই বিজয়ী হয়েছেন। তিনি বলেন, নির্বাচন অবাধ ও নিরপক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের অপর সদস্য, সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ, সকল প্রার্থী ও সম্মানিত সদস্যদের সহযোগিতায় আমরা সফল হয়েছি। তিনি বলেন, সংগঠনের ঐতিহ্যের আলোকে প্রতিবছর নির্বাচন হয়। এতে যারাই নির্বাচিত হউক না কেন ইয়েলো সোসাইটির একজন সদস্য হিসেবে সকলে সবসময়ে সংগঠনের কল্যাণে এক ও অভিন্ন। তিনি নির্বাচন সুন্দর ও স্বার্থক করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV