Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র সাধারণ সভায় ভ্রাতৃত্ববন্ধনের প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: January 30, 2020 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সোসাইটির সদস্যদের স্বার্থে সংকীর্ণমণতার উর্ধে পারস্পারিক ভ্রাতৃত্ববন্ধন প্রত্যয়ে সমাপ্ত হয়েছে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের বার্ষিক সাধারণ সভা। গত ২৮ জানুয়ারী উডসাইডের শুলশান টেরেসে সভা অনুষ্ঠিত হয় সভাপতি আলী আক্কাসের সভাপতিত্বে। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। এতে মঞ্চে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আলী আক্কাস, মাহবুব হোসেন, সুদেব চন্দ্র হালদার, শাহেদুল হক রওশন, শামীম গফুর, এ কে এম মামুনুর রশীদ, কে এম মোক্তাদের হাসান, হাফিজ আহমেদ এঞ্জেল, আবওয়াবুল চৌধুরী আরবাব, কবির হোসেন আলতাফ, জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ টি হোসেইন তোফা।

সাধারণ সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অডিট রির্পোট পেশ, গঠণতন্ত্র সংশোধনী, নির্বাচনী তফসিল ঘোষণা, নতুন-পুরাতন সদস্যদের পরিচিত, সদস্য নবায়ন, অর্থের যথাযথ রক্ষণাবেক্ষনসহ বিভিন্ন প্রস্তাবনা পাশ এবং ইয়েলো সোসাইটির সদস্যদের স্বার্থে সংকীর্ণমণতার উর্ধে পারস্পারিক ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির প্রত্যয় ঘোষণা করেন সাধারণ সদস্যরা।

স্বাগত বক্তব্যে সভাপতি আলী আক্কাস সকল সদস্য, কার্যকরী কমিটি, সাবেক কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গঠণতন্ত্র অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমাদের প্রিয় সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন ঐকান্তিকতা। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি যারা যেসব সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । অসুস্থদের সদস্যদের আশু রোগমুক্তি এবং নতুনদেরকে শুভেচ্ছা জানান।

বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। সম্পাদকের প্রতিবেদনে তিনি নতুন কমিটির অভিষেক, ক্ষমতা হস্তাান্তর, বনভোজন, ইফতার পার্টি, ট্যাক্স ফাইল, কবরস্থান ক্রয়, স্মরনিকা প্রকাশ, মৃত্যু ব্যক্তি সহায়তা, আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা, অডিট ও নির্বাচন কমিশন গঠণ, নিয়মিত বৈঠকসহ বিগত এক বছরের কার্যক্রমের বিবরণ দেন।

তিনি কাজের সহযোগিতার জন্য কার্যকরী কমিটি নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বিগত দিনে সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। সংগঠনের চাহিদা অনুযায়ী কাজের সুনিদিষ্ট পরিকল্পনা থাকলেও সময়ের অপ্রতুলতা সব কাজ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি সদস্যদের নিকট ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রতিশ্রæতি প্রদান করেন।

অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক শাহেদুল হক রওশন। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরার্মশ, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা এবং বর্তমান কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সদস্যদের অনেকে। অনুষ্ঠান সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। শেষ হয় সভাপতির সমাপনি বক্তব্যেও মাধ্যমে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV