Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র নতুন কমিটি : সভাপতি কবির সাধারণ সম্পাদক সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: March 4, 2020 | 9:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের ২০২০ সালের নির্বাচনে কবির-সিদ্দিক পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। গত ৩ মার্চ নিউইয়র্কে উডসাইডের গুলশান টেরেসে নির্বাচন কমিশন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান প্রধান নির্বাচন কমিশনার সরদার মুজিবুর রহমান (মুজিব) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। তাকে সহযোগিতা করেন কমিশনের অপর সদস্য এস.এম জুয়াহেরুর রহমান জুয়েল ও আরশাদ আলী। প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীর নাম ঘোষণা করে বলেন, সকলের প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। সুন্দর নিবার্চনের জন্য কমিশনের সদস্য, সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহবুবুবল বারী ফেরদৌস সহ সাবেক সকল সভাপতি, কার্যকরী কমিটি ও সদস্যদেরকে অভিনন্দন জানান তিনি। সরদার মুজিব বলেন, গঠনতন্ত্র মেনে আমরা নির্বাচনের সম্পূণ প্রস্তুতি ছিলাম। কিন্তু নির্বাচনে কবির-সিদ্দিক প্যানেলের বিপরীতে কোন প্রতিদ্ধন্দী না থাকায় এ প্যানেলের সকলেই বিনা প্রতি›দ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সফল বলে আমি মনে করি। তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে যারা বিজয়ী হয়েছেন সকলে আমাদের শ্রদ্ধার পাত্র। আমরা সকলে আবার অতীতের মতো ইয়েলো পরিবারের সদস্য। এতে আমাদের মধ্যে থাকবেনা কোন ভেদাভেদ।

নির্বাচিত সদস্যরা হলেন: সভাপতি কবির হোসেন, সহ সভাপতি সালমান জাহিদ, সাধারন সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ এনজেল, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ এম রহমান, প্রচার সম্পাদক মো: আমিনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এ.কে.এম. মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক এম,কে মোকতাদের হাসান (শামীম), কার্যকরী সদস্য রফিকুল ইসলাম জিয়া, মাসুদ চৌধুরী, আবওয়াবুল চৌধুরী আরবাব, মোরশেদ খান শিবলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV