ই-মেইল ব্যবহার মানসিক চাপ বাড়ায়!
ই-মেইল প্রযুক্তি হয়তো আধুনিক জীবনকে আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু দাপ্তরিক কাজকর্মে এটি ব্যবহারের ফলে মানসিক চাপও বহুগুণ বেড়েছে। কারণ, সেখানে কর্মীদের এখন প্রতিদিন শত শত ই-মেইল দেখতে হয়। যুক্তরাজ্যের লাফবারো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম জ্যাকসন ও তাঁর সহযোগীরা এক গবেষণার ভিত্তিতে জানান, ই-মেইল পড়া ও পাঠানোর ফলে ব্যক্তির মানসিক চাপের পাশাপাশি রক্তচাপ, হূৎস্পন্দন এবং একধরনের হরমোন নিঃসরণ বেড়ে যায়। ই-মেইল ব্যবহারকারী ৩০ জন সরকারি চাকরিজীবী ওই গবেষণায় অংশ নেন। তাঁদের ৮৩ শতাংশ অফিসের ই-মেইল এবং ৯২ শতাংশ টেলিফোন নিয়ে ব্যস্ততাজনিত কারণে অতিরিক্ত মানসিক চাপের শিকার হন। অধ্যাপক জ্যাকসন বলেন, মস্তিষ্ক একসঙ্গে ৮ থেকে ১২টি কাজ করতে পারে। কিন্তু সেই কাজগুলো বন্ধ না করলে অতিরিক্ত চাপ ও ক্লান্তি এসে মানুষকে গ্রাস করে। এসব ক্ষেত্রে কাজে নিমগ্ন মানুষ বুঝতেও পারে না, কখন তারা চাপের শিকার হয়। টেলিগ্রাফ।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’