ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন মুমিনদের জন্য শ্রেষ্ঠ ইবাদতঃ ফিলাডেলফিয়ায় আল্লামা আবু সুফিয়ান আল্ কাদেরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেন্সিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরের ফার্ষ্ট ডিস্ট্রিক্ট প্লাজা হলে গত ২৭শে নভেম্বর বুধবার বাদ মাগরিব থেকে রাত ১১টা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত পেন্সিলভেনিয়ার উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও না’ত শরীকের পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে তকবীর করেন প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা, দরবারে গাউসুল আজম-এর খলিফা শায়েখ আল্লামা আবু সুফিয়ায় আল্ কাদেরী ও বিশেষ অতিথি ইসলামী চিন্তাবিদ ইংলিশ স্পীকার শেখ আহমদ ইউসুফ প্রমূখ। মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত পেন্সিলভেনিয়ার সভাপতি হাজী মুহাম্মদ ইউনুস, গাউসিয়া কমিটি পেন্সিলভেনিয়ার সভাপতি হাজী মুহাম্মদ মুসা, গাউসিয়া কমিটি পেন্সিলভেনিয়ার সেক্রেটারী মুহাম্মদ আমীর হোসেন, আলহাজ¦ মীর হোসেন, মাওলানা আব্দুল খালেক, ইকবাল হোসেন, শহীদুল ইসলাম, হাজী মঈনুদ্দিন, শহীদ হাসান, আলাউদ্দিন তালুকদার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ হাফেজ মাওলানা আব্দুর রহীম মাহমুদ, হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, মুহাম্মদ নাদের, মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথি বলেন যে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন সর্বশ্রেষ্ঠ ইবাদত কেননা হাদীসে কুদ্সীতে বলা হয়েছে, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, আল্লাহর জন্য কাউকে ভালবাসা ও আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা”। যেহেতু আমাদের মহানবী (সাঃ) সকল সৃষ্টির শ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল এবং আমরা তাঁকে ভালবাসি আল্লাহর উদ্দেশ্যে, তাই প্রিয়নবীর পবিত্র শুভাগমনে খুশী হওয়া, তাঁকে নিয়ে আনন্দ করা তথা জশ্নে ঈদে মিলাদুন্নবী পালন করা সর্বশ্রেষ্ঠ ইবাদত। যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে, তারা বিভ্রান্ত, মুর্খ, নবীদ্রোহী ও পথভ্রষ্ট। পরিশেষে বিশ্ব মানবতার মুক্তি কামনা করে সালাতু সালাম কিয়াম মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে জশ্নে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ২০১৯ মাহফিল সমাপ্ত হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests