ঈদে মুক্তি পাচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘ঘেটু পুত্র কমলা’

বিনোদনরিপোর্ট : আসছে রোজার ঈদেই মুক্তি পাচ্ছে এ দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ঘেটু পুত্র কমলা’। মূলত ছবিটি জুন মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির এই তারিখ হুমায়ূন আহমেদ নিজেই পিছিয়েছেন। সম্প্রতি তিনি ঢাকায় এসে এই ছবিটি নিজের সহকর্মীদের নিয়ে একসঙ্গে দেখেন এবং তখনই সিদ্ধান্ত নেন ছবিটি ঈদে মুক্তি দেওয়ার। ঈদে স্টার সিনেপ্লেক্স এবং বলাকাসহ আরও কয়েকটি সিনেমাহলে একযোগে মুক্তিপাবে ছবিটি।
এই ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিশু শিল্পী মামুন, আইনুন্নাহার পুতুল, মাসুদ আকন্দ, শামীমা নাজনীন, এহসান, আব্দুল্লাহ রানা প্রমুখ।
উল্লেখ্য, হুমায়ূন দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে ভুগছেন এবং নিউ-ইয়র্কের কোলন ক্যাটরিং হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সেখানে তার দেখাশুনা করছেন স্ত্রী মেহের আফরোজ শাওন। এ মাসের শেষের দিকে হুমায়ূন আহমেদের সহকারী পরিচালকসহ আরও কয়েকজন আমেরিকায় তাকে দেখতে যাবেন।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং