উইকিলিকসের নথি ফাঁসের হুমকি ঠেকাতে পেন্টাগনের তৎপরতা
মিনারা হেলেন(বাংলাপ্রেস): উইকিলিকসের নথি ফাঁসের হুমকি ঠেকাতে পেন্টাগনের তৎপরতা শুরু হয়েছে।ইরাক যুদ্ধের ফাঁস হয়ে যাওয়া পাঁচ লাখ নথিপত্রের বিষয়টি পর্যালোচনা করার জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন ১২০ সদস্যের একটি টিম গঠন করেছে। এ মাসের কোন এক সময় ইউকিলিকস ইরাক হামলার এ গোপন তথ্য ফাঁস করে দেয়ার হুমকি দিয়েছে। পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ লাপান বলেছেন ইরাক যুদ্ধের নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট নয়।
তবে প্রতিরক্ষা বিভাগ ওইসব নথিপত্র সোমবার বা মঙ্গলবারের মধ্যে নষ্ট করে ফেলার প্রস্তুতি নিয়েছে। রোববার পেন্টাগন বলেছে, ক্ষতিকর তথ্য প্রকাশর আগেই সেগুলো তারা ফেরত পেতে চান। ফাঁস হয়ে যাওয়া এসব নথিপত্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বলছেন, উইকিলিকস কমপক্ষে আরও এক সপ্তাহ এসব নথিপত্র প্রকাশ করার জন্য অপেক্ষা করবে। ইরাক যুদ্ধের নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা যদি সত্য হয় তাহলে এটি হবে জুলাই মাসে আফগান যুদ্ধের ৭০ হাজার নথি প্রকাশের চেয়েও অনেক বড় ঘটনা। উইকলিকসের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক স্পেনসার অ্যাকারম্যান আল-জাজিরাকে বলেছেন, ইরাকের যুদ্ধ নথির পরিমাণ জুলাইতে প্রকাশিত আফগান যুদ্ধ নথির চেয়ে অনেক বেশি। আফগান নথি প্রকাশের পর তেমন কোন প্রভাব না পড়লেও এবারের প্রভাব বেশ জোরালো হবে বলে তিনি দাবি করেন। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইরাক যুদ্ধের যে ইতিহাস কেউ দেখার সুযোগ পাননি উইকিলিকস সেগুলো জনসাধারণে জন্য উন্মুক্ত করে দেবে। যুদ্ধ চলাকালীন মার্কিন বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে যেসব তথ্য পেয়েছে এবারে সেসব তথ্য প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। আফগান যুদ্ধের নথি ফাঁস হয়ে যাওয়ায় সেখানকার নয় বছরের যুদ্ধের ব্যাপারে ব্যাপক বিতর্ক শুরু হলেও তাতে তেমন কোন পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে আফগান যুদ্ধের নথি ফাঁসের ঘটনা ছিল একটি বড় ধরনের ঘটনা। কর্নেল লাপান বলেছেন, আফগান যুদ্ধের নথি ফাঁস হওয়ার পরে যাদেরকে নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছিল, এবারও তাদেরকে নিয়েই বিশেষ টিম গঠন করা হয়েছে। তবে তিনি বলেছেন, ইরাক যুদ্ধের নথি ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি বিশ্লেষণ করে দেখতে ১২০ জনের মধ্যে আসলে কতজনকে প্রয়োজন হবে সেটা স্পষ্ট নয়। সামপ্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইরাক যুদ্ধ নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। তাই ইরাকের এসব নথিপত্র প্রকাশের মাধ্যমে আবু গারাইব কারাগারের নির্যাতনসহ অন্যান্য কেলেঙ্কারির বিষয়গুলোকে আবার তাজা করে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ইরাকে দেশী-বিদেশীদের বিভিন্ন প্রভাবে বিষয়টিও নতুন করে আলোচনায় চলে আসতে পারে। ইরাক যুদ্ধের নথির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, এসব তথ্য ফাঁস হযে গেলে ইরাকে বেসামরিক লোকজনের হতাহতের বিষয়টি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হতে পারে। তবে আফগান যুদ্ধে নথি ফাঁস হয়ে যাওয়ার পর যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তেমন আলোড়ন এ নথি ফাঁসের পর সৃষ্টি হবে না বলে তিনি দাবি করেছেন। কর্নেল লাপান বলেছেন, পেন্টাগন মনে করে উইকিলিকস কোন নথিগুলো ফাঁস করতে চাইছে সেটা তারা জানেন। কেননা, ইতিমধ্যেই ইরাক যুদ্ধের নথিপত্র তারা পর্যালোচনা করে ফেলেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি