Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

উইকিলিকসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: December 1, 2010 | 2:53 AM

ইউএসএনিউজ ডেস্ক: উইকিলিকসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটি গোপন নথি প্রকাশের বিষয়টিকে অপরাধ হিসেবেই দেখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গোপন নথি প্রকাশের বিষয়টিকে মার্কিন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব তথ্য ‘চুরির’ সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চীন উইকিলিকসের তথ্য ফাঁসের পর পরিবর্তিত পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এ দিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কোনো শর্ত ছাড়াই আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।বিভিন্ন দেশের সরকারের বিব্রতকর তথ্য ফাঁসের জন্য আলোচিত ওয়েবসাইট উইকিলিকস গত রোববার আড়াই লাখেরও বেশি মার্কিন গোপন নথি প্রকাশ করে। গত মাসে ইরাক যুদ্ধের প্রায় চার লাখ গোপন নথি প্রকাশ করে ওয়েবসাইটটি। এ ছাড়া গত জুলাইয়ে প্রকাশ করে আফগান যুদ্ধের বিষয়ে মার্কিন বাহিনীর ৯২ হাজার গোপন নথি।
হোয়াইট হাউসের প্রেস সচিব রবার্ট গিবস জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উইকিলকিস প্রসঙ্গে অবগত আছেন। গিবস বলেন, ‘এসব গোপন তথ্য চুরি ও প্রকাশ করা এক ধরনের অপরাধ।’ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গিবস। ওবামা প্রশাসন কি উইকিলিকসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে— সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিলেও তা নাকচ করেননি তিনি। হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, এসব নথি প্রকাশের ফলে আমাদের পররাষ্ট্রনীতিতে এর প্রভাব পড়বে, তা আমি বিশ্বাস করি না।’ তিনি জানান, এ ঘটনার তদন্ত চলছে।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, নিজেদের স্বার্থে সব দেশ একে অপরের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করতে পারে বা সম্পর্ক তৈরি করতে পারে। তাই উইকিলিকস যেসব তথ্য প্রকাশ করেছে, তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না। তিনি আরও বলেন, ‘নথি প্রকাশের ঘটনায় অনেকের জীবন ঝুঁকির মুখে পড়েছে। আমাদের জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত চলছে। হোয়াইট হাউস, পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেছেন, চীন আশা করে গোপন তথ্য ফাঁসের বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করবে। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা চাই না গোপন নথি প্রকাশকে কেন্দ্র করে বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হোক।’
এদিকে ইকুয়েডর উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জকে সে দেশে আশ্রয় দেওয়ার প্রস্তাব করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিনট্টো লুকাস বলেন, ‘আমরা বিনাশর্তে ও কোনো ঝামেলা ছাড়াই তাঁকে ইকুয়েডরে আশ্রয় দিতে প্রস্তুত।’ এএফপি, বিবিসি, রয়টার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV