Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

উইন্ডোজ ‘ব্লু’

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: March 23, 2013 | 1:31 PM

অনলাইন ডেস্ক : চলতি বছরেই উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটির উন্নততর একটি সংস্করণ উন্মুক্ত করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। উইন্ডোজ ৮ এর নতুন সংস্করণের নাম হতে পারে উইন্ডোজ ‘ব্লু’। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ২০১৩ সালের মাঝামাঝি সময়ে ‘উইন্ডোজ ৮.১’ বা ‘উইন্ডোজ ‘ব্লু’ নামের একটি সফটওয়্যার আপডেট আনতে পারে মাইক্রোসফট। সম্প্রতি ‘টেকফেস্ট ইভেন্ট’ নামের একটি অনুষ্ঠানের ভিডিও উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ভিডিওটিতে মাইক্রোসফট ব্লু সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, পণ্য বাজারে আনার পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এখন থেকে উইন্ডোজ সফটওয়্যারের দ্রুত আপডেট আনবে প্রতিষ্ঠানটি। ‘উইন্ডোজ ৮.১’ বা ‘উইন্ডোজ ‘ব্লু’ নামের নতুন এ সফটওয়্যারটি উইন্ডোজ ডেস্কটপ ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হবে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এখন থেকে প্রতি বছরই উইন্ডোজের নতুন সংস্করণ আনতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী বছরের শেষ নাগাদ উইন্ডোজ ৯ বাজারে আনতে পারে মাইক্রোসফট। ২০১৫ সাল নাগাদ উইন্ডোজ ১০ বাজারে আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV