Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

উচ্চশিক্ষাঋণ নিয়ে ওবামার পদক্ষেপে বিতর্ক

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: April 27, 2012 | 9:20 PM

বারাক ওবামা
 নিউইয়র্ক প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যের বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় উচ্চশিক্ষাঋণ ও সুদের দেনায় জর্জরিত শিক্ষার্থীদের পক্ষে বলেছেন। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের দেওয়া ঋণের ওপর সুদের হার সীমিত রাখা নিয়ে টানাপোড়েন চলছে ক্যাপিটাল হিলে। বর্তমানে সুদের হার ৩ দশমিক ৪ শতাংশ। আগামী জুলাই থেকে তা বেড়ে ৬ দশমিক ৮ শতাংশ হওয়ার কথা। তবে প্রেসিডেন্ট ওবামা ও তাঁর দল শিক্ষাঋণের বর্তমান সুদের হারের মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে।
কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান আইনপ্রণেতাদের মতে, এক বছরের মেয়াদ বৃদ্ধি সমস্যার কোনো স্থায়ী সমাধান হতে পারে না। তাঁরা শিক্ষাঋণ খাতে দেওয়া ভর্তুকি সামাল দিতে অন্যান্য সেবা খাত থেকে অর্থ সাশ্রয়ের বিকল্প প্রস্তাব দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কলেজ-বিশ্ববিদ্যালয় পার হওয়া শিক্ষার্থীদের বর্তমান গড় ঋণের বোঝা ১৩ হাজার ডলার। এ ঋণ সাধারণত ১০ বছরে পরিশোধ করতে হয়। বর্তমানে মার্কিন শ্রমবাজারে ডিগ্রি নেওয়ার পরই কাজ পাওয়া যাবে না। ফলে শিক্ষাজীবনে নেওয়া ঋণ বকেয়া পড়ছে ব্যাপকভাবে। দিন দিন সুদসহ দেনার পরিমাণ বাড়ছে। দ্য নিউইয়র্ক টাইমস-এর দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে যুক্তরাষ্ট্রে শিক্ষাঋণের বকেয়ার পরিমাণ ক্রেডিট কার্ডের চেয়েও বেশি।
প্রেসিডেন্ট ওবামা সপ্তাহজুড়ে দেওয়া তাঁর বক্তৃতায় শিক্ষাঋণের সমস্যা সমাধানে আইনপ্রণেতাদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে গত বৃহস্পতিবার কংগ্রেসে রিপাবলিকান স্পিকার জন বায়নার বলেছেন, শিক্ষাঋণ নিয়ে প্রেসিডেন্ট ওবামার তৎপরতা হোয়াইট হাউসের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, জনগণের দেওয়া করের অর্থ দিয়ে প্রেসিডেন্ট ওবামা রিপাবলিকানদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শুরু করেছেন।প্রথম আলো
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV