Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

উচ্চ আয়ের লোকজনের জন্য কর রেয়াতের মেয়াদ বাড়ানো নিয়ে রিপাবলিকানদের সঙ্গে ওবামার সমঝোতার পক্ষে বিল ক্লিনটন

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: December 12, 2010 | 3:11 AM

ইব্রাহীম চৌধুরী খোকন:  উচ্চ আয়ের লোকজনের জন্য কর রেয়াতের মেয়াদ বাড়ানো নিয়ে রিপাবলিকান দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমঝোতার বিষয়টিকে সমর্থন করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গত শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি ওবামার এ সিদ্ধান্তের সমর্থনে কথা বলেন। তাঁদের এই সংবাদ সম্মেলন নজিরবিহীন বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম।
ওই দিন ওবামার ব্যক্তিগত আমন্ত্রণে হোয়াইট হাউসে যান বিল ক্লিনটন। সংবাদ সম্মেলনের জন্য তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। সেখানে অবস্থানরত সংবাদকর্মীরা যে যাঁর মতো ব্যস্ত ছিলেন। একান্ত বৈঠকে শেষে হঠাৎ ব্রিফিং কক্ষের দিকে এগিয়ে যান ওবামা ও ক্লিনটন। ব্রিফিং কক্ষের বন্ধ দরজা নিজেই খোলার চেষ্টা করেন ওবামা। শব্দ শুনে পাশের কক্ষ থেকে এগিয়ে আসেন প্রেস সেক্রেটারি রবার্ট গিবস।
এ সময় ওবামা জানান, তাঁরা কয়েকজন সংবাদকর্মীকে খুঁজছেন। এরপর হোয়াইট হাউসের কর্মকর্তারা সংবাদকর্মীদের খোঁজে দৌড়ঝাপ শুরু করেন। খবর পেয়ে সংবাদকর্মীরা ব্রিফিং কক্ষে হাজির হন। প্রেসিডেন্ট ওবামা ছোট একটি বক্তৃতা দিয়েই মাইক্রোফোন ছেড়ে দেন বিল ক্লিনটনের হাতে। বিস্মিত সংবাদকর্মীদের সামনে বক্তৃতা শুরু করেন ক্লিনটন।তিনি ওবামার রাজনৈতিক সিদ্ধান্তের সমর্থনে বক্তব্য দেন। উচ্চ আয়ের লোকজনের জন্য কর রেয়াতের মেয়াদ বাড়ানো নিয়ে রিপাবলিকান দলের সঙ্গে ওবামার সমঝোতায় ক্ষুব্ধ উদারনৈতিক মহল। কিন্তু এই সমঝোতার ফলে দেশের অর্থনীতি কীভাবে উপকৃত হবে, দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তা ব্যাখ্যা করেন বিল ক্লিনটন। তিনি বলেন, উচ্চ আয়ের লোকজনের জন্য কর রেয়াতের মেয়াদ বাড়ানো নিয়ে ওবামার সমঝোতা দেশের জন্য মঙ্গলজনক হবে।ক্লিনটন উল্লেখ করেন, গত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল জনসমর্থন পেয়েছে। রিপাবলিকানদের শক্তি বিবেচনা করেই রাজনৈতিক সমঝোতা করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ