উচ্চ রক্তচাপ কমাতে রাঙা আলু!
আলু নিয়ে অভিযোগের শেষ নেই। আলু সুগার বাড়ায়, মোটা করে দেয়। এমন কত কী না আলু নিয়ে প্রচার রয়েছে। কিন্তু সম্প্রতি আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলু নিয়ে ঠিক উলটো কথাই বলছেন। তাঁদের মতে, উচ্চ রক্তচাপ কমাতে আলু দারুণ কাজে আসে। তবে তা অবশ্য রাঙা আলু।
পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অধ্যাপক জো ভিনসন রাঙা আলুর রক্তচাপ কমানোকে একেবারে হাতেনাতে প্রমাণ করে দেখালেন। তিনি আরো জানাচ্ছেন, আলু খেলে মোটা হয়ে যাওয়ার যে ধারণা আছে তা ঠিক নয়।
রাঙা আলুর পুষ্টিকর দিক নিয়েও বিস্তর গবেষণা করেছেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জো ভিনসন। দুই মাস ধরে চালানো এই গবেষণাটি শেষ হয়েছে অক্টোবরে। এরপরেই গবেষণায় তথ্যকে জনসমক্ষে এনেছেন অধ্যাপক ভিনসন। নানান ওজনের মানুষদের নিয়ে ওই গবেষণা করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত ওজনের মানুষজনও ছিলেন। দিনে দুবার করে এক মাস ধরে খোসাশুদ্ধ রাঙা আলু খেতে দেওয়া হয়েছিলো। দেখা গেছে, স্থূল ব্যক্তিদের ক্ষেত্রেও ডায়াস্টোলিক ব্লাডপ্রেসার পাঁচ শতাংশ হারে কমে গেছে। সিস্টোলিক ব্লাডপ্রেসার কমেছে চার শতাংশ। আরো দেখা গেছে এক নাগাড়ে রাঙা আলু খেলেও কারোরই বাড়েনি ওজন। এখন সাধারণ সাদা আলু নিয়ে গবেষণায় নামছেন বিজ্ঞানীরা।
অধ্যাপক ভিনসনের ধারণা রাঙা আলুর মতো একই ফল মিলবে সাদা আলুতে। গবেষণায় রাঙা আলুর পুষ্টিগুণ বারংবার যাচিয়ে দেখেছেন বিজ্ঞানীরা।
জানা গেছে, রাঙা আলুতে যেমন রয়েছে ভিটামিন, তেমনি রয়েছে রকমারী ফাইটোকেমিক্যালস। আলুকে সবজি হিসাবে খাওয়ার বদলে সেদ্ধ করে খাওয়াটা ভালো। ভাজা আলু খাওয়া কোনমতেই ভালো না। তেলে ভাজলে বা বেশি আঁচে রান্না করলেই আলুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তখন আলুতে স্টার্চ আর ফ্যাট ছাড়া আর কিছু থাকে না। আলুর গুণাগুণ নিয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক জো ভিনসন আরো জানাচ্ছেন, মুখোরোচক আলুর চিপসে লাভের থেকে ক্ষতিই হয় বেশি। ওজন কমার বদলে চিপস ওজন বাড়িয়ে দেয়। রক্তচাপ কমারও কোনো সম্ভাবনা থাকে না।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests