উত্তর আমেরিকার সর্বত্র মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
পিবিসি২৪ : উত্তর আমেরিকার সর্বত্র আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে সেখানে অবস্থানরত মুসলমানরা
ঈদ উদযাপন করছেন। তবে ঘূর্ণিঝড় আইরিনের তাণ্ডব থাকায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন প্রস্তুতিতে কিছুটা ভিন্নতা পেয়েছে।
দূর-দূরান্তের রাজ্যগুলো থেকে লোকজন ছুটে এসেছেন নিউইয়র্কে। দেশের মতো ঈদ উদযাপনের প্রস্তুতি সর্বত্র। যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও মুসলমানেরা প্রধান উত্সব ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন যে যার সাধ্য-মত। নিউইয়র্কে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে। আবহাওয়া অনুকূল থাকায় জ্যামাইকা, ম্যানহাটন, ব্রুকলিন, জ্যাকসন হাইটস ও অ্যাস্টোরিয়ায় একাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ সব স্থানে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার, পার্ক, ও খোলা ময়দানে ঈদের জামায়াতে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ঈদের জামাতে শামিল হন। ঈদের নামায শেষে দোয়ায় বাংলাদেশ, মুসলিম উম্মাহ, ও বিশ্বশান্তির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা
জানিয়েছেন। পবিত্র এ দিনের মূল্যবোধ মুসলমান ও অন্য ধর্মাবলম্বীরা ভাগ করে নিতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030