উত্তর আমেরিকার হটডগের সাথে জাপানি হটডগের সংমিশ্রণে ভিন্ন স্বাদের হটডগ ‘জাপাডগ’
হটডগ প্রিয় নিউইয়র্কবাসীর। তবে তাদের জন্য ভিন্ন স্বাদের হটডগ তৈরি করেছেন জাপানি শেফ নারিকি তামুরা। উত্তর আমেরিকার হটডগের সাথে জাপানি হটডগের সংমিশ্রণে আলাদা স্বাদের এই হটডগ তৈরি করা হয়েছে। এজন্য ‘জাপাডগ’ নামে নতুন নামকরণও করা হয়েছে হটডগের।তামুরা গত জানুয়ারি মাসে নিউইয়র্কে জাপাডগের প্রথম রেস্তোরাঁ খুলেছেন। ইতোমধ্যেই নিউইয়র্কবাসী যেন হুমড়ি খেয়ে পড়েছেন তার রেস্তোরাঁয়। নারিকি জাপাডগ নামের এই সুস্বাদু হটডগ তৈরিতে সামুদ্রিক শৈবাল ও গরুর মাংস ব্যবহার করেছেন। জাপানি সামুদ্রিক শৈবাল, টেরিয়াকি সস এবং গরুর মাংস দিয়ে তৈরি এই হট ডগ সম্পূর্ণ ভিন্ন স্বাদের।
নারিকি সাত বছর আগে কানাডায় কাজ করার সময় তাঁর মাথায় এই বিশেষ ধরনের হটডগ তৈরির পরিকল্পনা আসে। তিনি ৩৩ হাজার মার্কিন ডলার দিয়ে তার এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেন। তাঁর চিন্তা ছিল প্রাচ্য এবং পাশ্চাত্যের স্বাদের সংমিশ্রণে ভিন্ন একটি স্বাদের জন্ম দেওয়া। তিনি বলেন, ‘ভ্যাঙ্কুভারে অনেক রকমের হট ডগ আছে। আমি জাপানে থাকাকালীন জাপানি ও উত্তর আমেরিকার হট ডগের মিশ্রণে আলাদা স্বাদের হট ডগ তৈরির কথা ভেবেছিলাম’।
একটি শিশুকে সঙ্গে নিয়ে নারিকি এবং তাঁর স্ত্রী রাস্তার পাশে একটি ছোট দোকানে এই হট ডগ বিক্রি শুরু করেন। নারিকি বলেন, প্রথমে তিনি দিনে ১০ টি করে হটডগ বিক্রি করতেন। কিন্তু তিনি দেখেন এই ১০ জন ক্রেতার বেশ মজা করে খাচ্ছেন এবং একে অপরের সাথে এর স্বাদ নিয়ে আলাপ করছে। তিনি এই ক্রেতাদের কাছ থেকে উত্সাহ পেয়েই বেশি করে হটডগ তৈরি করতে শুরু করেন।
নারিকির এখন কানাডাতে একটি রেস্তোরাঁয়, চারটি এক্কা গাড়ির ভ্রাম্যমাণ হটডগের দোকান আছে। এর সঙ্গে যুক্ত হলো নিউইয়র্কের এই রেস্তোরাঁটি। তিনি জানান, একটি হট ডগ পাঁচ ডলার থেকে ১০ ডলারে বিক্রি হয়। তবে কোন কোন ক্রেতা ৩০ ডলার দিয়েও এটা কিনতে চান বলে তিনি জানান।
এরিক হল্ট নামের এক ক্রেতা বলেন, ‘এই হটডগ খুবই উন্নতমানের এবং এটা খেতে খুবই সুস্বাদু।’ আলিভ বার্নান নামে আরেক ক্রেতা বলেন, ‘আমি এই প্রথম এটা খাচ্ছি। এর স্বাদে আমি অভিভূত’।
নারিকি জানালেন, ‘আমি আমেরিকার সব শহরে এবং আমার নিজ দেশ জাপানেও সুস্বাদু এই জাপাডগ পৌঁছে দিতে চাই’। রয়টার্স।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency