Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকার ১৯তম নজরুল কনফারেন্স ২০২২ সালে অনুষ্ঠানের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: August 6, 2021 | 12:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: উত্তর আমেরিকার নজরুল কনফারেন্স কমিটি ১৯তম নজরুল কনফারেন্স আগামী ২০২২ সালে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন শতদল এর তত্বাবধানে এই কনফারেন্স নিউজার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ১ আগষ্ট ১৮তম নজরুল কনফারেন্স এর শেষ দিনে এই ঘোষণা দেওয়া হয়। এসময় উত্তর আমেরিকার নজরুল কনফারেন্স কমিটি, ১৮তম কনফারেন্স এর হোষ্ট কমিটি এবং শতদল এর সভাপতি কবির কিরন ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন।
উত্তর আমেরিকায় নজরুল শিল্প সাহিত্যের এবং চেতনার বিস্তার ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কবির কিরন উত্তর আমেরিকার নজরুল কনফারেন্স কমিটিকে তাঁর প্রতি পুনরায় আস্থা স্থাপনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, শতদল গত ২০১৬ সালে ১৬তম নজরুল কনফারেন্স ও সফল ভাবে অনুষ্ঠানে সহায়তা করেছে।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর শিল্প, সাহিত্য, সংগীত এর মূল চেতনা, তাঁর বিশ্বমানবতা এবং সাম্যের সর্বজনীন আদর্শ ও ভাবনাকে উত্তর আমেরিকার বাংলাদেশীদেরসহ অন্যান্য জাতি-গোষ্ঠীর মধ্যে প্রচার, প্রসার ও বিস্তৃত করার জন্য গঠিত হয় উত্তর আমেরিকার নজরুল কনফারেন্স কমিটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV