Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকায় আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: August 19, 2012 | 7:13 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : উত্তর আমেরিকায় আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্য ও উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ।

‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশীর ঈদ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অভুতপূর্ব সৃষ্টি এই গানটি সবাই একবার হলেও গুন গুন করে গেয়ে উঠবে।

ঈদ-উল-ফিতর আরবী শব্দ। বাংলায় এর অর্থ আনন্দ-উত্সব ও খুশি। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। ঈদের চাঁদ পশ্চিম আকাশে দেখার পর ছোট-বড়, ধনী-গরিব, নির্বিশেষে সকল মুসলমানের অন্তর আনন্দে ভরে ওঠে।

উত্তর আমেরিকায় এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভাল থাকলে অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে। নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামাতের সময় সূচি : সকাল সাড়ে ৮টায় নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের উইলিয়াম ব্রীগ রসভর ওভাল পার্কে জামায়াত, পার্কচেস্টার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টা, সকাল সাড়ে ৯ টা এবং সকাল সাড়ে ১০ টায় ৩ টি জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৯ টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা হাইস্কুল মাঠে, একই সময়ে জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টারের সামনের জামায়াত, এস্টোরিয়ার শাহজালাল মসজিদের জামায়াত, আল আমিন মসজিদের জামায়াত অনুষ্ঠিত হবে। উডসাইড বায়তুল জান্না মসজিদে তিনটি জামাত হবে যথা ক্রমে ৮টা, ৯টা এবং ১০টায়। ম্যানহাটন আসসাফা ইসলামিক সেন্টার ডাউন টাউন ম্যানহাটন সারা ডি রুজভেল্ট পার্কে (কর্নার অব ইষ্ট হিউষ্টন ষ্ট্রীট)সকাল ৯টায়, ব্রঙ্কস মসজিদ আল কোবা ১২১৫ গ্রান্ডভিউ প্যালেস (বিটুইন ইষ্ট ১৬৮ ষ্ট্রীট এবং ইষ্ট১৬৭ ষ্ট্রীট)। ব্রঙ্কস দুটি জামাত হবে ৮,৩০টা এবং ৯,৩০টায়। ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার(৯৫-০১২৪ এভেনিউ, ইষ্ট এলমাহষ্ট) এ গারমান প্লে গ্রাউন্ড এ, ২৫ এভেনিউ ৮৪ ও ৮৫ ষ্ট্রীট সকাল ৯টায়। জ্যাকসন হাইটস্ ঈদগাঁ ৭২ ষ্ট্রীট ব্রডওয়ে মোহাম্মাদি সেন্টারে ঈদের জামাত শুরু হবে ১০টায়।

জ্যামাইকা দারুল সালাম মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্টিত হবে প্রথম জামাত ৮টা, ৯টা ও শেষ জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্হা করা হবে ১০টায়। ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের একটি জামাত অনুষ্টিত হবে সকাল ৮:৩০টায়। ব্রুকলীন বায়তুল জান্নাহ মসজিদের ঈদের জামাত হবে এভিনিউ সি-র উপরে (ইষ্ট সেকেন্ড ও ম্যাকডোনাল্ড এভিনিউর মাঝে) সকাল ৯ টায়। মসজিদ আবু হোয়ারয়ার উদ্যেগে ঈদের জামাত খোলা মাঠে(৭৭-৭৮ ষ্ট্রীট ও নর্দান বুলুভার্ড)এ অনুষ্টিত হবে সকাল ৯টায়। ওজনপার্কের আল-আমান মসজিদ খোলা মাঠে (গ্রীনমোর ও পিটকিন এভিনিউ) এ অনুষ্টিত হবে সকাল ৮:৩০ টায়। ম্যানহাটনের মদিনা মসজিদে ঈদের একটি জামাত সকাল ৮:৩০টায় ওপেন রোড পার্কে(১১ষ্টীট বিটুইন এভিনিউ এন্ড ফাষ্ট এভিনিউ)।জ্যামাইকা মসজিদ-ওমর বিন আব্দেল আজিজ ৮৮-২৯,১৬১ ষ্ট্রীটে ঈদের জামাত শুরু হবে । এলমহাষ্ট মুসলিম সেন্টারের (বায়তুর রিদওয়ান) ব্যবস্হাপনায় এলমহাষ্ট হাসপাতালের সামনে পর্কের খোলা মাঠে (৭৯ স্ট্রীট উডসাইড এভিনিউ সকাল ৯:০০টায়)অনুষ্টিত হবে। জ্যামাইকা হাজী ক্যাম্প মসজিদে দুটি জামাত হবে প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯ টায়। আমেরিকা মুসলিমন সেন্টার মসজিদ দাওয়ার(১৭৯-১৩ জ্যামাইকা এভিনিউ) ঈদের একটি জামাত হবে সকাল ৯ টায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ