Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকায় ঈদুল আযহা শুক্রবার : নিউইয়র্কের ঈদ জামাত সময় সূচি

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: July 31, 2020 | 12:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আগামী ৩১ জুলাই শুক্রবার নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার মুসলমানগণ পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন। ঈদুল আযহা ধর্মপ্রাণ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ঈদুল আযহা উদযাপনের অন্যতম প্রধান কর্মকান্ড হচ্ছে ঈদের নামাজ আদায় করার পর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানী। সেই লক্ষ্যে চলছে নানা আয়োজন, প্রস্তুতি। এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনেই নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে এবং মসজিদগুলো নামাজ অদায়ের সময়সূচীও ঘোষণা করেছে। খবর ইউএনএ’র।

জেএমসি: নিউইয়র্কে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত অন্যতম শীর্ষস্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এ এবার ঈদুল আযহার ৫টি জামাত অনুষ্ঠিত হওয়ার কর্মসূচী ঘোষণা করেছে। ঈদের দিন জেএমসি-তে সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও এক ঘন্টা বিরতিতে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টায় আরো ৪টি জামাত অনুষ্ঠিত হবে।

জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, করোনা পরিস্থিতি মেনেই আমাদেরকে ঈদুল আযহা পালনের প্রস্তুতি নিতে হচ্ছে। তবে আল্লাহতায়ার কাছে শুকরিয়া যে এবছর ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহায় আমরা একত্রে নামাজ আদায়ের সুযোগ পাচ্ছি। তিনি সামাজিত দূরত্ব মেনে ঈদের নামাজে শরীক হওয়ার জন্য মুসল্লীদের প্রতি অনুরোধ জানান। বিশেষ করে তিনি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অবম্যই মুখে মাস্ক, হাতে গেøাভস আর জায়নামাজ সাথে আনার উপর গুরুত্বারোপ করেন।

বাংলা বাজার জামে মসজিদ: বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদে ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। মসজিদের ভিতরে ৩টি জামাত সকাল ৭:৩০ মিনিটে, সকাল ৮:৩০ মিনিটে এবং সকাল ৯:১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। অযু করে জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য ধর্মপ্রাণ মুসলিøদের প্রতি পরিচালনা কমিটি আহŸান জানিয়েছেন।


ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ : ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে (হ্যাভিল্যান্ড প্লে গ্রাউন্ড, ১৯৩৫ ওয়াটসন এভিনিউ) ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং সকাল ৯টা টায়। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
মসজিদ আল আরাফা: জ্যামাইকার মসজিদ আল আলাফা (আরাফা ইসলামিক সেন্টার)-এ পবিত্র ঈদুল আযহার ৫টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মসজিদ সেন্টারেই ৩১ জুলাই শুক্রবার প্রথম ঈদের জামাত হবে সকাল ৬টায়। এরপর সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় আরো ৪টি জামাত অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারনে এবার মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে না। তবে পুরুষ নামাজীদের মধ্যে কে কোন জামাতে ঈদের নামাজ আদায় করবেন তার জন্য মসজিদ কমিটির কাছ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করতে হবে এবং জায়নামাজ সাথে আনতে হবে। এছাড়াও মুখে মাস্ক থাকতে হবে।

মসজিদ মিশন: জ্যামাইকার ‘হাজী ক্যাম্প মসজিদ’ নামে পরিচিদ মসজিদ মিশনে ৩টি ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত ছাড়াও সকাল ৮টা ও ৯টায় আরো দু’টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আযহার ৬টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টায়, পৌনে ৮টায়, সাড়ে ৮টায়, সোয়া ৯টায়, ১০টায় এবং সকাল পৌনে ১১টায়। সকল মুসল্লীকে মুখে মাস্ক ব্যবহার এবং সাথে জায়নামাজ সাথে আনার অনুরোধ করেছেন মসজিদ কর্তৃপক্ষ।

আল আমীন জামে মসজিদ: এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার-এ ঈদুল আযহার ৪টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই মসজিদের ভিতরে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান।

এদিকে মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদগাহ’র পরিচালক ইমাম কাজী কায়্যূম এক বিবৃতিতে জানিয়েছেন, মাহে জিলক্বাদ ৩০ দিনে পূর্ণ এবং নভোবিজ্ঞানের জরীপে ২৯ জিলক্বদ/২০ জুলাই পৃথিবীর কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার কোনই সম্ভাবনা না থাকায় জিলক্বদ মাস পুরো ৩০ দিনে পূর্ণ হয়ে ২২ জুলাই, বুধবার ১ জিলহজ শুরু হয়েছে। সেজন্য উত্তর আমেরিকা সহ পৃথিবীর প্রায় সব ক’টি দেশেই ঈদুল আযহার দিন হবে শুক্রবার, ৩১ জুলাই। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে নামাজের কাতার গঠন ইসলামী শরীয়তে সরাসরি নিষেধাজ্ঞার কারণে নিউইয়র্ক ঈদগাহ এবারও ফেসবুক লাইভস্ট্রিমে ঈদুল আযহার জামাতের ব্যবস্থা করবে। শুক্রবার, ৩১ জুলাই, সকাল ৯টায় মোহাম্মদী সেন্টার থেকে সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচারিত ঈদের জামাতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ঘর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে (যা জামাতে নামাজ শুদ্ধ হবার জন্য অতীত জরুরী) পরিবারের সদস্য ও আমাদের নতুন প্রজন্মদের নিয়ে মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবেন।

নিউইয়র্কের সময়ের সাথে মিল আছে, যেমন ট্রাইষ্টেট, কানাডা ও উত্তর আমেরিকার এমন যেকোন স্থান থেকে ভার্চ্যুয়াল এই ঈদুল আযহার জামাতে ইকতিদা (ইমামকে অনুস্মরণ) করে নামাজ আদায় করা যাবে। ফেসবুকের ওসধস ছধুর ছধুুড়ড়স এই আইডিতে লগইন করতে হবে। আরোও বিস্তারিত জানতে ১-৭১৮ ৪৯৬-৯৩৭৭ এই নাম্বারেও যোগাযোগ করা যেতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ