Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পের মধ্য দিয়ে জর্জিয়ার আটলান্টায় বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফোবানা কনভেনশন

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: August 31, 2013 | 2:27 PM

 

ইউএসএনিউজ অনলাইন.কম, জর্জিয়া, যুক্তরাষ্ট্র : উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পের মধ্য দিয়ে ৩০ শে আগস্ট শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়া সেন্টারে বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফোবানা কনভেনশন। স্থানীয় সময় ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বিপুল সংখ্যক বাংলাদেশীর অংশ গ্রহণে শুরু হয়েছে বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার এ ২৭ তম বাংলাদেশ সম্মেলন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর তিনদিন ব্যাপি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ফোবানা কনভেনশন আটলান্টার মেম্বার সেক্রেটারী এম মাওলা দিলু ও কনভেনার ডিউক খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের সহ অন্যান্যরা। প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা আমাদের শেকড়কে যেন ভুলে না যাই। আমাদের মূল শেকড়কে ভিন্ন সংস্কৃতির বলয়ে বাচিয়ে রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমদেরকে আজ তুচ্ছ-তাচ্ছিল্য করার দু:সাহস কেউ দেখায় না। স্বল্প উন্নত দেশের তুলনায় আমরা অনেক এগিয়ে। মানবাধিকার সমুন্নত রাখা সহ সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে বর্তমান সরকার। পররাষ্ট্রমন্ত্র বলেন, জনগণের ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর শান্তি মডেল জাতি সংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে ..। তিনি বলেন, ২৫ টির মত টিভি চ্যানেল, ৫০ টির রেডিও, ৩০০ টির মত পত্রিকা, ১০ কোটি মোবাইল ও ক্যামেরা অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছে। ফোবানার ২৭ তম বাংলাদেশ সম্মেলন কে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রাখা হয়েছে নানা কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা সহ বিভিন্ন শিল্পীদের পরিবেশনা ছিল মনে রাখার মতো। গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন পরিবেশনা। দর্শকরা তন্ময় হয়ে উপভোগ করেন আকর্ষণীয় এসব পরিবেশনা। বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে যোগদান করেন।   সম্মেলন স্থলের পাশেই বই, শাড়ী-কাপড়, গয়না, খাবার, রিয়েল এস্টেট সহ বেশ কটি স্টল বসে। কনভেনশন উপলক্ষে ঐকতান নামে একটি স্মরণীকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ইটিভিনিউজ২৪.কম। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, ২৬ বছর আগে উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পে ফোবানা (বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) এর যাত্রা শুরু হয়। শনিবার এবং রবিবার জমজমাট অনুষ্ঠান থাকছে প্রধান মঞ্চে। সম্মেলনে সঙ্গীত পরিবেশনের জন্যে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা এসেছেন। মঞ্চে বিভিন্ন সময়ে থাকবে নগর বাঊল জেমস, আরফিন রুমী, মোনালিসা, হায়দার হুসেইন, পার্থ বড়–য়া, লিজা, নাশিদ  কামাল, কনা, সিলভিয়া আফরিন ফারিয়া, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী এবং নূপুর শিল্পী গোষ্ঠী। নাচ, গান, ফ্যাশন শো ছাড়াও থাকছে বিভিন্ন স্টেট থেকে যাওয়া অসংখ্য শিল্পীদের উপভোগ্য পরিবেশনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV