উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২৭ ও ২৮ মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক, ফ্লোরিডা : দুই দিন ব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ আগামী ২৭ ও ২৮ মার্চ (শনি ও রবিবার) অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব কাজী মশহুরুল হুদা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান।
সভাপতি আতিকুর রহমান বলেন, গত ১৪ ও ১৫ মার্চ ২০২০ সালে ফ্লোরিডায় দুইদিন ব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২০ হওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু করোনার কারনে আমরা তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ২০২১ সালে ভার্চুয়ালি এ আয়োজন করতে যাচ্ছি। আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা। সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা জানান, ভার্চুয়ালি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ শুধু মাত্র উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর ব্যাপ্তী থাকবে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন হিসেবে। ভারত, বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়ার বাংলা সাহিত্য চর্চ্চার গুণীজনদের অংশগ্রহণ থাকবে দুইদিন ব্যাপী সম্মেলনে। তিনি বলেন, যারা আগ্রহী তারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর কানাডার প্রতিনিধি হচ্ছেন- সেলিম চৌধুরী। ‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন’ হচ্ছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর শ্লোগান। এছাড়া সম্মেলন কমিটির কার্যকরী সদস্য তাজুল ইমাম, সাইদুর রব, গোলাম ফারুক ভূইয়া, রেহান রেজা, ডিউক খান, শিব্বীর আহমেদ, আকবর হায়দার কিরণ, চিত্রা সুলতানা, মৌমধুবন্তি প্রমুখ। মিডিয়া পার্টনার টাইম ২৪ এবং কো পার্টনার চ্যানেল ৫২ ও কবির কিরন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes