Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

উত্তর কোরিয়াকে আসন্ন হুমকি হিসেবে সতর্ক করলেন মার্কিন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোল্টন

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: December 25, 2019 | 5:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরীয় নীতির কঠোর সমালোচনা দক্ষিণ এশীয় দেশটিকে আসন্ন হুমকি হিসেবে সতর্ক করলেন।
ট্ইুটার বার্তায় বোল্টন বলেন, মার্কিন ও আমাদের মিত্রবাহিনীর ওপর হুমকি আসন্ন। আমেরিকান ভূমির জন্য হুমকি সৃষ্টিকারী প্রযুক্তি দেশটির কাছে থাকার আগেই উত্তর কোরিয়া বিষয়ে আরো কার্যকর নীতি গ্রহণ করা দরকার।
চলতি বছরের শুরুতে হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় দফা শীর্ষ সম্মেলন ব্যর্থ হবার পর থেকে কার্যত উভয় দেশের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ে। এছাড়া পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে অবরোধ তুলে না নেয়ার কারণে উত্তর কোরিয়া ক্ষুব্ধ ও হতাশা ব্যক্ত করে। এ প্রেক্ষিতে চলতি মাসের প্রথম দিকে উত্তর কোরিয়া বলেছে, ডিসেম্বর নাগাদ ওয়াশিংটন কোন উদ্যোগ না নিলে তারা দেশটিকে ক্রিসমাস উপলক্ষে একটি উপহার দেবে।
নিউজ সাইট এক্সিওজ এ সোমবার প্রকাশিত সাক্ষাতকারে বোল্টন বলেন, উত্তর কোরিয়াকে বৈধ পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখতে ট্রাম্প প্রশাসনের সত্যিকারের আগ্রহ নেই।
চূড়ান্ত সময়সীমা পার হবার পরে উত্তর কোরিয়া যদি বড় ধরনের পরমাণু পরীক্ষা চালায় কিংবা অন্য কোন উস্কানিমূলক কাজ করে তখন ওয়াশিংটন তার ভুল বুঝতে পারবে এবং বলবে, ‘আমরা চেষ্টা করেছিলাম। আমাদের নীতি ব্যর্থ।’
উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন নন বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তারও তীব্র সমালোচনা করেছেন বোল্টন।

উল্লেখ্য, ট্রাম্পের সাথে উত্তরকোরীয় নীতিসহ আরো নানা বিষয়ে মতানৈক্যের কারণে তাকে গত সেপ্টেম্বরে বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV