উত্তর ক্যারোলিনায় মুসলমান হওয়ায় স্কুলছাত্রকে পেটাল সহপাঠীরা
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় মুসলমান পরিচয়ের কারণে সাত বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এক শিশুকে স্কুল বাসে মারধর করেছে তার পাঁচ সহপাঠী। শিশুটির নাম আবদুল উসমানী। সে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার ক্যারি এলাকার ওয়েথারস্টোন প্রাথমিক স্কুলে পড়াশোনা করত। গত ৭ অক্টোবর আবুল উসমানীকে মারধর করা হয়। এরপর তার বাবা সফটওয়ার ইঞ্জিনিয়ার ড. জিশানুল হাসান উসমানী পরিবারের সদস্যদের নিয়ে পাকিস্তানে ফিরে যান। জিশানুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশু উসমানীর আক্রান্ত হওয়ার সচিত্র বিবরণ তুলে ধরেছেন। উসমানীকে মারধরের বর্ণনা দিয়ে জিশানুল হাসান বলেন, প্রথমে ছয় বা সাত বছরের একটি শিশু উসমানীকে নাম ধরে ডাকে। এরপরই একটি শিশু তার মুখে ঘুষি মারে। অপর দুই শিশু তার ওপর ঝাপিয়ে পড়ে, তাকে লাথি মারতে থাকে। এ সময় আরেকজন শিশু পেছন থেকে তার হাত ধরে রাখে।
উসমানীর বাবা জানান, স্কুল থেকে বাড়িতে আসার পুরো পথেই বাসের মধ্যে তারা উসমানীকে পেটায়। তাদের হামলার কারণে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মারধরের কারণে তার একটি হাত মচকে গেছে।
মুসলিম পরিচয়ের কারণে শিশুকে মারধঘরের অভিযোগ নিয়ে হৈচৈ শুরু হলে মার্কিন সংবাদমাধ্যম বাজফিড নিউজ ৩৮ বছর বয়সী জিশানুল হাসানের একটি সাক্ষাৎকার নেয়। এতে বলা হয়েছে, এ সফটওয়্যার প্রকৌশলী ফুলব্রাইট স্কলার হিসেবে প্রথমে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি সিলিকন ভ্যালির একটি ডাটা সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি জানান, ধর্মীয় পরিচয়ের কারণে শিশু সন্তান উসমানীর মারধরের ঘটনা ছাড়াও গত কয়েক মাস ধরে প্রতিবেশীদের কাছ থেকে হয়রানির শিকার হচ্ছিল তার পরিবার। এমনকি তার এক ছেলেকে ‘সন্ত্রাসী’ সম্বোধন করেছে তারা। উসমানীর মারধর এবং মুসলিম হিসেবে দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হওয়ার কারণে তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে ফিরে গেছেন বলেও জানান।
এদিকে ধর্মীয় পরিচয়ে মারধরের অভিযোগ ওঠায় উসমানীর স্কুলের প্রধান শিক্ষক ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন ওয়েক কাউন্টি পাবলিক স্কুলের একজন মুখপাত্র লিসা লুটেন।আমাদের সময়
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল