Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

উত্সবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ: প্রধান বক্তা বিশিস্ট ইতিহাসবিদ ড: মুনতাসির মামুন এখন বস্টনে

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: June 11, 2011 | 1:23 AM

 বাপস নিউজ: ১১ই জুনের বঙ্গবন্ধু ও বাংলাদেশ উত্সবে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত বিশিস্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: মুনতাসির মামুন গতকাল বোস্টন এসে পৌছান। এ সময় তাঁকে স্বাগত জানাতে লোগান আন্তর্জাতিক বিমান বন্ধরে উপস্থিত ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি, বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি কমিটির চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষনাগরের বিশিস্ট পদার্থ বিজ্ঞানী ড: বামুন দাশ বসু , সিনিয়র সহ-সভাপতি সফিদা বসু, সহ-সভাপতি তপন কুমার সাহা, সিনিয়র সহ- সাধারন সম্পাদক সুহাস বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য সাজ্জাত সাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভাপতি ওসমান গনি সহ অন্যান্যরা তাঁকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সফিদা বসু জানান, আগামী দু’ এক দিনের মধ্যে আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ বোস্টন এসে পৌঁছাবেন, যাদের মধ্যে রয়েছেন, আইন, সংসদ ও বিচার বিভাগ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম,

 

 বাংলাদেশ দুতাবাসের  কনসুল  জেনারেল সাব্বির  আহমাদ  চৌধুরী,   বিখ্যাত চলচিত্র  প্রযোজক ও পরিচালক  কবির আনোয়ার, নিউজার্জির প্রথম বাঙালী কাউন্সিলম্যান ও বিশিস্ট বিজ্ঞানী ড: নুরুন নবী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ন ও নেতৃস্থানীয়  ব্যক্তি।
  

 

 বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি ও বাংলাদেশ উত্সবকে ঘিরে নিউ ইংলান্ডের ৬টি শহর ও নিউইয়র্কের বাংগালীদের  ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ উত্সব ভেদাভেদহীন এক মিলন মেলায় পরিণত হবে বলে অনেকে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV