Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

উন্নয়নশীল দেশে যক্ষ্মার নকল ওষুধের ছড়াছড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: February 7, 2013 | 9:13 AM

আফ্রিকা ও এশিয়ার কয়েকটি উন্নয়নশীল দেশে যক্ষ্মা রোগের নকল ও নিম্নমানের ওষুধ ছড়িয়ে পড়েছে। এতে যক্ষ্মার চিকিৎসাপ্রতিরোধী জীবাণুর বিস্তার ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব টিউবারকিউলোসিস অ্যান্ড লাং ডিজিজেজ’ এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 
যুক্তরাষ্ট্রের গবেষকদলের সদস্যরা ১৭টি দেশের ১৯টি শহরের স্থানীয় জনগণকে ব্যক্তিমালিকানাধীন ওষুধের দোকান থেকে ‘আইসোনিয়াজিড’ ও ‘রিফামপিসিন’ নামের যক্ষ্মার দুটি অ্যান্টিবায়োটিক কিনতে বলেন। পরে ওই নমুনাগুলোকে ‘ক্রোমাটোগ্রাফি’ নামের একটি পদ্ধতিতে পরীক্ষা করা হয়। এ পদ্ধতিতে ওই অ্যান্টিবায়োটিকের মধ্যে যক্ষ্মা প্রতিরোধের উপাদান কী পরিমাণ ছিল, তা শনাক্ত করা যায়।  এ ছাড়া নমুনাগুলো আধা ঘণ্টার মধ্যে শরীরের তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে পানিতে মিশে যায় কি না, তা-ও পরীক্ষা করে দেখা হয়েছে। এতে দেখা গেছে, ৭১৩টি নমুনার মধ্যে ৯ দশমিক ১ শতাংশ প্রাথমিক মাননিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ নমুনাগুলোর মধ্যে অর্ধেকের বেশির মধ্যেই কার্যকর উপাদান ছিল একদম শূন্য, যা ‘যক্ষ্মাপ্রতিরোধী জীবাণুগুলোর বিস্তারে সাহায্য করবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা হয়, চিকিৎসার মাধ্যমে ওই ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি ধ্বংস করতে না পারলে অথবা আক্রান্ত ব্যক্তি যদি মাত্রা অনুযায়ী ওষুধ না খায়, তবে যক্ষ্মাপ্রতিরোধী জীবাণুগুলোর বিস্তার ঘটার আশঙ্কা থাকে। নমুনাগুলো চীন, ভারত, ব্রাজিল, অ্যাঙ্গোলা, কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, রাশিয়া, রুয়ান্ডা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়ার বিভিন্ন শহরের ওষুধের দোকান থেকে সংগ্রহ করা হয়েছিল। ব্যর্থ নমুনাগুলোর মধ্যে ১৬ দশমিক ৬ শতাংশ আফ্রিকার, ১০ দশমিক ১ শতাংশ ভারতের ও ৩ দশমিক ৯ শতাংশ ব্রাজিল, চীন, থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ার। ওই প্রতিবেদনে বলা হয়, এসব নকল ওষুধ বৈধ এবং ভুয়া কোম্পানি তৈরি করে থাকে। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV