Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত ইকোসক ফেরামে তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষার ব্যবধানগুলি হ্রাস করার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ফাতিমার

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: April 13, 2021 | 10:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : “কোভিড-১৯ অতিমারির এইসময়ে অবকাঠামোগত সঙ্কট বিশেষ করে তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবকাঠামোর অভাব তীব্রভাবে অনুভূত হয়েছে। সুতরাং এসকল খাতে পর্যাপ্ত অবকাঠামো তৈরি করা আমাদের জরুরি অগ্রাধিকার হওয়া উচিত” -১৩ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত “কোভিড-১৯ থেকে টেকসই ও স্থিতিশীল পুনরুদ্ধার এবং বাণিজ্য ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অবকাঠামোগত বিনিয়োগসমূহকে ত্বরান্বিত করা” শীর্ষক এক প্যানেল আলোচনায় প্রদত্ত বক্তব্যে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। ‘উন্নয়নের জন্য অর্থায়ন (এফএফডি)’ সংক্রান্ত ইকোসক ফোরামের আওতায় প্যানেল আলোচনাটি অনুষ্ঠিত হয়।
জনগণকে অত্যাবশ্যক সেবাসমূহ প্রদানার্থে ডিজিটাল অবকাঠামোর বিশেষ গুরুত্বের কথা তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা এলডিসিসহ নাজুক দেশগুলোকে অতি প্রয়োজনীয় প্রযুক্তিসমূহ হস্তান্তর করার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি অতিমারি থেকে দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যত ধাক্কা মোকাবিলা করে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জনের উপর জোর দেন। এক্ষেত্রে তিনি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ঝুঁকিসমূহ বিবেচনায় নেবার বিষয়ে গুরুত্বারোপ করেন যেন অবকাঠামোসমূহ একাধারে টেকসই ও দীর্ঘমেয়াদে প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম হয়।
বৈশ্বিক সরবরাহ চেইনের দূর্বলতাগুলি উল্লেখ করে ট্রানজিট, পরিবহণ ও নৌ-পরিবহণ খাতসহ বাণিজ্য অবকাঠামোসমূহ আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে অবকাঠামোগত বিনিয়োগ, সরকারি-বেসরকারি অর্থায়ন, মিশ্র অর্থায়ন, দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমাত্রিক সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে তিনি অনুদান ও দীর্ঘমেয়াদী ছাড়যুক্ত অর্থায়নের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। এলডিসিভূক্ত দেশগুলোর শুল্ক ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকারসহ অন্যান্য বাণিজ্য সুবিধা প্রদানে উন্নত অর্থনীতির দেশগুলো যেসকল প্রতিশ্রুত দিয়েছে তার অপূরনীয় অংশসমূহ পূরণ করতে ঐসকল উন্নত অর্থনীতির প্রতি আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
জাতিসংঘ সদরদপ্তরে ভার্চুয়ালভাবে এফএফডি বিষয়ক ইকোসক ফোরাম ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ফোরামটির শুরুতে গত ১২ এপ্রিল তিনি পূর্বধারণকৃত ভিডিও বক্তব্য প্রদান করেন। ব্রিটন উডস্ ইনস্টিটিউশনস্, ডব্লিউটিও এবং আঙ্কটাড এর সাথে বাংলাদেশ আজ উচ্চপর্যায়ের অপর একটি সভায়ও অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV