Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

উমরাহ গ্রুপ নিয়ে সৌদি আরব যাচ্ছে নিউইয়র্কের বাংলা ট্যুর, প্যাকেজে আছে নানা বৈচিত্রতা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: February 18, 2020 | 3:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একটি ওমরা গ্রুপ নিয়ে আগামী ২০ ফেফ্রুয়ারি বৃহস্পতিবার সৌদি আরব যাচ্ছে নিউইয়র্কের বাংলা ট্যুর। ওমরাহ পালনের পর গ্রুপ সদস্যরা মক্কা, মদীনা, তায়েফ এবং জেদ্দার ইসলামী ঐতিহ্যবাহী স্থানগুলি পরিদর্শন করবে। গ্রুপটি আগামী ২৮ ফেফ্রুয়ারি নিউইয়র্ক ফিরে আসবে। গ্রুপটির সাথে গাইড হিসাবে থাকছেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান।

উল্লেখ্য সৌদি সরকার গত বছর অক্টোবর মাসে এক যুগান্তকারী ঘোষনায় সারাদেশে পর্যটন উন্মুক্ত করে দেয়ার পর থেকে নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর দেশটিতে নিয়মিত ট্যুর পরিচালনা করে আসছে। তারা ওমরাহ প্যাকেজেও এনেছে নতুনত্ব। বিভিন্ন প্যাকেজে তারা ওমরাহ পালনের পাশাপাশি সে দেশের বিভিন্ন সিটিতে ছড়িয়ে থাকা ইসলামিক ঐতিহ্যবাহী স্হান গুলো পরিদর্শন ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন ইসলামী ঐতিহ্যবাহী স্থান গুলো জিয়ারতের সূযোগ করে দিয়েছে।
প্যাকেজ -এ তে থাকছে ওমরাহ পালনের পর মক্কা-মদীনা-তায়েফ এবং জেদ্দার ঐতিহাসিক স্থান সমূহ জিয়ারতের সূযোগ। প্যাকেজ বি-তে থাকবে উমরাহ পালনের পর মক্কা -মদীনার ঐতিহ্যবাহী স্থান ছাড়াও কায়রোর পিরামিড, মিউজিয়াম এবং ঐতিহাসিক তুর পাহাড় পরিদর্শন। যেখানে নবী হয়রত মুসা (আ:) মহান আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন। এছাড়াও থাকবে নবী হযরত হারুন (আ:) এর কবর জিয়ারতের সূযোগ। প্যাকেজ সি তে অন্তর্ভুক্ত আছে ওমরাহ পালনের পর মক্কা -মদীনা এবং দুবাই এর বিভিন্ন ইসলামী ঐতিহ্যবাহী স্থানসমূহ পরিদর্শন। নবী হযরত আইয়ুব (আ:) নবী হযরত হুদ(আ:) এবং নবী হযরত ইমরান (আ:) এর ২১০ ফুট লম্বা কবর জিয়ারতের সূযোগ। দেখতে পাবেন আল্লার হুকুমে নবী হযরত আইয়ুব (আ:)যে ঝর্নায় গোসল করে কুষ্ঠরোগ মুক্ত হয়েছিলেন, তাঁর পায়ের ছাপ, নবী হযরত ইউনুস (আ:) কে মাছ তার পেট থেকে সমুদ্রের তীরে যেখানে উগলে দিয়েছিলো। প্যাকেজ ডি তে থাকবে ওমরাহ করার পর উত্তর জর্দানের মরুভূমিতে অবস্থিত ব্লেসড ট্রি দেখার সূযোগ। ১৫০০ বছর আগে মাত্র ১২ বছর বয়সে চাচা আবু তালিবের সাথে সিরিয়া যাবার সময় তিনি এই গাছটির নীচে বসে বিশ্রাম নিয়েছিলেন।
বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানান, তাদের পরবর্তী উমরাহ গ্রুপ যাবে আগামী ১৫ মার্চ। আগ্রহীদের ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV