Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে রাজবাড়ী ডিস্টিক্ট এসোসিয়েশন ইউএসএ’র চড়াইভাতি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: June 19, 2013 | 6:28 PM

 Picnic_Rajbari_District_Association_USA YouTube http://youtu.be/3QAMFCSoQmY  http://www.youtube.com/watch?v=3QAMFCSoQmY&feature=youtu.be

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ১৫ জুন নিউইয়র্কে রাজবাড়ী ডিস্টিক্ট এসোসিয়েশন ইউএসএ’র চড়াইভাতি (বনভোজন) অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত রাজবাড়ী জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর লংআইল্যান্ডের সানকেন মেডো পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে। রাজবাড়ী ডিস্টিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক কাজী জিয়া হায়দারের পরিচালনায় এবং সভাপতি আনোয়ার জাহিদ বজলুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে  বক্তব্য দেন আবদুল লতিফ বিশ্বাস, মেসের উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, এখানে বসবাসকারি সকল বাংলাদেশি ভাইবোনেরা একটি পরিবারের মত। বনভোজনের বিশেষ আর্কষন ছিল সাদা ভাত আর পোলাও-এর সাথে নানা পদের মজাদার তরকারি। মেলার বাড়তি আনন্দের জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্ত ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV