Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল যুক্তরার্ষ্টের ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ফোবানার ২৬তম বাংলাদেশ সম্মেলন : ২০১৩ সালের ফোবানা আটলান্টায়

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: September 4, 2012 | 11:20 AM

ইউএসএনিউজ অনলাইন, ফোর্ট লডারডেল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র  : যুক্তরার্ষ্টের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে কনভেনশন সেন্টারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হল বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার ২৬তম বাংলাদেশ সম্মেলন। ফোবানা সম্মেলনের শেষ দিন শুরু হয় সাধারণ সভা, নির্বাচন ও বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে। ২ সেপ্টেম্বর রবিবার সকালে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ফোবানা সেন্ট্রাল কমিটির ২০১২-১৩ নির্বাচনে রেহান রেজা চেয়ারপার্সন এবং আজাদুল হক সেক্রেটারি র্নিাচিত হন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি ড. আহসান চৌধুরী হিরো এবং ট্রেজারার হিসাবে নির্বাচিত হয়েছেন মকবুল এম আলী। এছাড়া ভোটা ভোটির মাধ্যমে ২০১৩ সালে ফোবানার ২৭তম আসর জর্জিয়ার আটলান্টা শহওে করার সিদ্ধান্ত হয়। মাত্র তিন ভোটের ব্যবধানে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব জর্জিয়া (১৯/১৬ ভোট) নিউইয়র্র্কের লীগ অব আমেরিকাকে পরাজিত করে আগামী ২০১৩ এ আটলন্টায় ফোবানা সম্মেলনের ২৭তম সম্মেলন আয়োাজন করার গৌরব অর্জন করে। বিকেলে অনুষ্ঠানের মূলমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিউটি দাস সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শক শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানে বিভিন্ন এয়ার্ড ও প্রদান করা হয়। রাত সাড়ে ১২টায় মঞ্চে আসেন ফাহমিদা নবী, এস আই টুটুল ও পার্থ বড়–য়া। তারা জনপ্রিয় বেশ কটি গান পরিবেশন করে দর্শকদেরকে মাতিয়ে রাখেন। রাত প্রায় দেড়টা পর্যন্ত দেশের স্বনামধন্য এই তিন শিল্পী বিভিন্ন গান পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। গানের সাথে মুগ্ধ  দর্শকরা প্রানভরে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। রাত দেড়টার সময় অনুষ্ঠানের আহ্বায়ক আতিকুর রহমান তিন দিন ব্যাপি ফোবানা সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধেও মতো অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV