Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

উৎসব মুখর পরিবেশে চিটাগাং ক্লাব নিউইয়র্ক ইনক্ এর প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: December 3, 2013 | 8:10 AM

ইউএসএ নিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : ’বিজয়ের এ মাসে এসো মিলি প্রাণের টানে’ এ শ্লোগান সামনে নিয়ে গত রোববার উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো চিটাগাং ক্লাব নিউইয়র্ক ইনক্ এর প্রীতি সম্মেলন।


নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের একটি পার্টি হলে আয়োজন করা হয় বৃহত্তর চট্রগ্রামবাসীর এ মিলন মেলা ও জমকালো সাংস্কৃতিক উৎসবের।
চিটাগাং ক্লাব নিউইয়র্ক ইনক্ এর সভাপতি ও চিটাগাং সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাহান সিরাজ, আবু তালেব চৌধুরী চান্দু, হাসান চৌধুরী, আবু তাহের, হেলাল মাহমুদ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্ক প্রবাসী ও বাণিজ্যিক নগরী চট্রগ্রামের উন্নয়নে কাজ করছে চিটাগাং ক্লাব নিউইয়র্ক ইনক্। এর জন্য দলমত নির্বিশেষে প্রবাসীদের একযোগে কাজ করতে হবে। চট্রগ্রামের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। অনুষ্ঠানে দেশে বিনিয়োগ সহ বেশি বেশি রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়।
সাংস্কৃতিক পর্বে চট্রগ্রামের আঞ্চলিক গান সহ মনমাতানো সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব সহ অন্যরা।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক চট্রগ্রামবাসী তাদের পরিবার পরিজন নিয়ে যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ