এইচআইভি থেকে সেরে উঠলো বিশ্বের প্রথম শিশু
ডেস্ক: এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পূর্ণবয়স্ক ব্যক্তি টিমোথি রে ব্রাউন। তিনি সেরে উঠেছিলেন। কিন্তু বিশ্বে প্রথমবারের কোন শিশুও সেরে উঠলো মরণঘাতি এ ভাইরাস থেকে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এইচআইভি ভাইরাসে আক্রান্ত আড়াই বছরের একটি মেয়ে শিশু সম্পূর্ণ সেরে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভাইরাসটি তার দেহে শনাক্তের পর প্রাথমিক পর্যায়েই চিকিৎসা করা হয়। প্রায় এক বছর আগে চিকিৎসার পর এখন পর্যন্ত পুনরায় সংক্রমণের কোন উপসর্গ দেখা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে অন্য শিশুদের ক্ষেত্রে এ চিকিৎসা কতটুকু কার্যকর হবে তা জানতে আরও অপেক্ষা করতে হবে। অন্যদেরও একই চিকিৎসা দেয়ার পর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন চিকিৎসকরা। শিশুদের ক্ষেত্রে এইচআইভি শনাক্তের প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা শুরু করা যায়, সেক্ষেত্রে তাদের পরিপূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এইচআইভি সংক্রমণ থেকে প্রাণ বাঁচানোর উপায় হিসেবে পরিগণিত হতে পারে এটি। যদি শিশুটি সুস্থ থাকে, তবে এটি হবে বিশ্বে এ ধরনের দ্বিতীয় ঘটনা। ২০০৭ সারে টিমোথি রে ব্রাউন ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েও পরে সম্পূর্ণ সেরে উঠেছিলেন। যুক্তরাষ্ট্রের এ শিশুটির ক্ষেত্রে বেশ কয়েকটি ওষুধের সংমিশ্রণ তৈরি করে চিকিৎসা দেয়া হয়। এইচআইভি আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এ চিকিৎসা পদ্ধতি আগেও চালানো হয়েছে। তবে মিসিসিপির এ শিশুটির ক্ষেত্রে তার শরীরে এইচআইভি ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests