এইডস চিকিৎসায় নতুন দিগন্ত, আসছে ভ্যাকসিন
এইডস রোগ চিকিৎসার নতুন দ্বার উন্মোচন করেছেন গবেষকরা। ওরেগন ‘হেলথ অ্যান্ড সায়েন্স’ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক ভ্যাকসিন তৈরির দাবি করেছেন। যাতে শরীর থেকে মারণ ব্যাধি এইচআইভি (হিউম্যান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে বিতারিত করা সম্ভব।
গবেষকরা দাবি করেন, বাঁদরের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে তাঁরা অসাধারণ ফল পেয়েছেন। বাঁদরের দেহে এইচআইভি-এর সমকক্ষ এসআইভি (সিমিয়ান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে নির্মুল করতে সক্ষম হয়েছেন তাঁরা। দ্রুত মানুষের উপর এই ভ্যাকসিনের প্রভাব পরীক্ষা করা হবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে এইডসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সারা বিশ্বে হাতে গোনা মাত্র কয়েক জনের শরীর থেকে বর্তমানে প্রচলিত চিকিৎসা পদ্ধতি দ্বারা এইচআইভি নির্মুল করা সম্ভব হয়েছে। কিন্তু নতুন ভ্যাকসিনের ফলে ব্যাপক ভাবে এইডস নির্মুল সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।
এই ভ্যাকসিনে সাইটোমেগালোভাইরাসের (সিএমভি) সঙ্গে অ্যাটেনিউএটেড এসআইভি-এর সংমিশ্রণ মিশিয়ে বাঁদরের দেহে প্রয়োগ করা হয়েছে। এর ফলে শরীরের ইম্যুন সিস্টেমের অন্তর্গত ‘এফেক্টর মেমারি’ কোষ তৈরি হয়েছে যা শরীর এসআইভি সংক্রমিত কোষ গুলিকে চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা রাখে।
সাধারণ অবস্থায় শুধু এসআইভি ভ্যাকসিন যে কোষ তৈরি হয় সেগুলি এসআইভি সংক্রমিত কোষ গুলিকে ধ্বংস করতে পারে না। কিন্তু সিএমভি-এর সঙ্গে এসআইভি ভ্যাকসিন প্রয়োগ করলে ফলাফল ভিন্ন এবং অত্যন্ত আশাজনক হয়েছে।
এইডস-এ আক্রান্ত বাঁদরদের দেহে সিএমভি ও এসআইভি সংমিশ্রণের ভ্যাকসিন প্রয়োগ করে দেখা গেছে বাঁদরের দেহ থেকে সম্পূর্ণ রূপে এসআইভি নির্মুল করা গেছে।bangladesh-pratidin
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী