Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

এই প্রথমবারের মতো বিক্ষোভহীন পরিবেশে নিউইয়র্ক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: September 19, 2016 | 6:58 AM

নিউইয়র্ক: এই প্রথমবারের মতো বিএনপির প্রতিরোধ কর্মসূচি বিক্ষোভবিহীন পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে অবতরণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন শেষে স্থানীয় সময় রবিবার বিকেল ৩টায় এয়ার কানাডার একটি বিমানে তিনি নিউইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং প্রবাসী বাংলাদেশিরা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দর পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায়। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন বিমান বন্দরে। দলের নেতাকর্মীরা মুহুর্মুহু করতালি আর শ্লোগানে মুখরিত করে তোলেন লাগোর্ডিয়া বিমান বন্দর।

প্রতিবছর যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করলেও এবার ‘প্রতিরোধ কর্মসূচি’ ঘোষণার পরও বিএনপির নেতাকর্মীরা কেউই বিমানবন্দর এলাকায় উপস্থিত হননি। কমিটি গঠনসহ নানাবিধ কারণে দলীয় কোন্দল তীব্র হয়ে ওঠায় দলের কেউই বিমানবন্দরে যাননি বলে জানা যায়। বিএনপির ওই কর্মসূচির পাল্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোও যেখানে বিএনপি-জামাত সেখানেই প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করে গত সপ্তাহে। এদিকে, বিএনপি নেতারা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, বিমানবন্দর এলাকায় তাঁদের বিক্ষোভ সমাবেশ করার কোনো অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV