একই মঞ্চে রুনা লায়লা ও মাধুরী দীক্ষিত

২৮ আগস্ট। স্থান ভারতের মুম্বাইর ফিল্মিস্থান স্টুডিও। এখানে ধারণ করা হচ্ছে নাচ নিয়ে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ৫’। কালারস টিভির এই অনুষ্ঠানে গিয়েছিলেন রুনা লায়লা ও আবিদা পারভীন। গান নিয়ে রিয়েলিটি শো ‘সুর ক্ষেত্র’র প্রচারণার জন্য এই দুই বরেণ্য শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানমঞ্চে রুনা লায়লাকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন ‘ঝলক দিখলা যা ৫’-এর অন্যতম বিচারক মাধুরী দীক্ষিত। গানটি হলো: ‘মেরে বাবু ছৈল ছাবিলা’। এটি মাধুরীর দারুণ পছন্দের গান। রুনা বললেন, ‘আজ আপনি গাইবেন আর আমি নাচব।’ ‘আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন।’ বললেন মাধুরী। শেষে অবশ্য ‘মেরে বাবু ছৈল ছাবিলা’ গানটি তাঁরা একসঙ্গে গেয়েছেন এবং গানের সঙ্গে নেচেছেন। পরে মঞ্চে তাঁদের সঙ্গে এসে যোগ দেন প্রতিযোগিতার অন্য দুই বিচারক চলচ্চিত্র পরিচালক করণ জোহর ও নৃত্য পরিচালক রেমো। রুনা বললেন, ‘আমিই তাঁদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই।’ কালারস টিভিতে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে ‘ঝলক দিখলা যা ৫’ অনুষ্ঠানটি। আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন রুনা লায়লা ও আবিদা পারভীন। গত শুক্রবার দেশে ফিরেছেন রুনা; বললেন, ‘আশাজি (আশা ভোঁশলে) রাতে তাঁর বাসায় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নানা ধরনের খাবার রান্না করেছেন। আমাকে স্বর্ণের একটি লকেট উপহার দেন তিনি। লতাজিও (লতা মঙ্গেশকর) উপহার পাঠিয়েছেন মুক্তার মালা। তাঁর ভাইয়ের ছেলে বৈজনাথ উপহারটি আমার কাছে পৌঁছে দেন। এরপর লতাজিকে ফোনে ধন্যবাদ জানিয়েছি।’ কালারস টিভিতে ৮ সেপ্টেম্বর ‘সুর ক্ষেত্র’র প্রচার শুরু হচ্ছে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests