একজন বাংলাদেশী হিসাবে আমি গর্ববোধ করি: নিউজার্সীর প্রিন্সটনে ফান্ডরেইজ ডিনারে কংগ্রেস প্রার্থী ড. নীনা আহমেদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউজার্সী : যুক্তরাষ্ট্রের নিউজার্সী রাজ্যের প্রিন্সটনে অনুষ্ঠিত হল ফিলাডেলফিয়া (পিএ-০১) থেকে কংগ্রেস পদপ্রার্থী প্রথম বাংলাদেশী বংশদ্ভুত আমেরিকান নাগরিক ড. নীনা আহমেদের নির্বাচনী ফান্ডরেইজ ডিনারপার্টি। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউজার্সীর বিশিষ্ট ব্যবসায়ী মিয়ান হেলালি এবং শামসুন হেলালি এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নিউজাসীর্র প্লেন্সেবরো থেকে দুই দুইবার নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুননবী।
অনুষ্ঠান শুরুতেই ড. নুরুন নবী অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে ড. নীনার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, নীনা একজন বাংলাদেশী আমেরিকান বংশভুত প্রথম মহিলা কংগ্রেস প্রার্থী। তিনি অত্যন্ত সুশিক্ষীতা, বিচক্ষণ রাজনীতিক। অতিতেও তিনি তার নিজের যোগ্যতায় ওবামা প্রশাসনে স্থান করে নিয়েছিলেন এবং ফিলাডেলফিয়ার ডিপুটি মেয়র নিযুক্ত হয়ে ছিলেন। ড. নুরুন নবী নিজেদেও স্বার্থে কমিউনিটির স্বার্থে ড. নীনাকে আসন্ন নির্বাচনে বিজয়ী করবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ড. নীনা তার শুভেচ্ছা বক্তব্যে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আপনাদের সকলের দোয়ায় এবং আশানুরূপ সহযোগিতায় আগামী মার্চের প্রাইমারী নির্বাচনে আমি জয় আশা করি ইনশাহাল্লাহ। এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান কংগ্রেসম্যান রবার্ট বার্ড দীর্ঘ উনিশ বছর যাবত এই পদে আছেন। তার এই উনিশ বছরে ফিলাডেলফিয়ায় সেই রকম উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। শিক্ষা স্বাস্থ্য, দূর্নীতি কোন কিছুরই তেমন কোন উন্নতি ঘটেনি। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির মামলা রয়েছে। সব মামলার তদন্ত হচ্ছে এবং তার জেলও হয়ে যেতে পারে।
ড. নীনা বলেন, আমি গর্ববোধ করি আমি একজন বাংলাদেশি। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। অনেক মানুষের শহীদ হতে দেখেছি। মানুষের অসাহায় অবস্থা দেখেছি। তাই আমি কোন ভয় পাই না। এই নির্বাচনে আপনারা আমার পাশে থাকলে আমিও বাংলাদেশী আমেরিকান হয়ে এই নির্বাচনে দৃঢ়তার সাথে শেষ অব্দি লড়ে যাবার অঙ্গীকার করছি। আমি একজন মহিলা প্রার্থী। আপনারা জানেন পুর্বে আমি ওবামা প্রশাসনে এশীয়ান/আফ্রিকানদের নিয়ে কাজ করেছি। এছাড়াও ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হিসাবে কমিউনিটিতে এশিয়ান, আফ্রিকান, হিস্পেনিকদের কাছে আমার ভাল জনপ্রিয়তা রয়েছে। কারন অতিতে আমি তাদের সবার জন্যই কাজ করেছি। আমি জয়ী হলে বাংলাদেশের জন্য এবং আমাদের বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করার অনেক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক পথ নির্দেশোনায় অনেক কাজ করতে হবে।
তিনি বলেন, আর এই সবই সম্ভব হবে শুধুমাত্র আপনারা যদি আমার পাশে থাকেন। নির্বাচনে অনেক অর্থের দরকার হয়। আপনারা যে ভাবে আজ এই অর্থ যোগানের জন্য আয়জন করেছেন আমি মনে করি ঠিক একই ভাবে যদি অন্যান্য জায়গায় এইরকম বাংলাদেশী ক্মুনিটির সবাই যার যার সামর্থ্য মত এগিয়ে আসে তাহলে আমার এই নির্বাচনী অর্থ যোগানে কোন আসবিধা হবে না।
অনুষ্ঠানে নিউজার্সী কমিউনিটির বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিরা তাদের পরিবার পরিজন ীনিয়ে অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের আয়জক বিশিষ্ট ব্যাবসায় মিয়ান হেলালী এবং শামসুন হেলালী এই আয়জনে সহযোগিতা করায় অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!