Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বিশ্ব নাগরিক খুলনার মেয়ে কাজী আসমার একশোরও বেশি দেশ ঘুরে বেড়ানোর গল্প

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: December 24, 2019 | 5:13 PM

পল্লবী বন্দোপাধ্যায় : রূপকথার গল্পে আমরা শিখেছি, রাজকন্যা ঘুমিয়ে থাকে আর সাত সমুদ্দুর তেরো নদী পার করে রাজপুত্র এসে সোনা কাঠি রুপো কাঠি ছুঁইয়ে তার ঘুম ভাঙ্গায়। এইসব গল্প খুলনার কাজী আসমা আজমেরীও পড়েছিলেন ছোটবেলায়। এও শুনেছিলেন, একা একা দেশে বিদেশে ঘুরে বেড়ানো মেয়েদের কম্ম নয়। তাই খানিকটা নিজেকে পরখ করতেই ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পর ২০০৯ সালে বেরিয়ে পড়েছিল আসমা। সেই শুরু। একাই একশোরও বেশি দেশ ঘুরে খুলনার আসমা এখন বিশ্বনাগরিক।

প্রথম প্রথম ঘোরাটা আর পাঁচটা উপমহাদেশীয় টুরিস্টের মতোই চলছিল। কিন্তু সেটা খরচসাপেক্ষ। নেপালে বিদেশী ব্যাকপ্যাকারদের কাছ থেকে প্রথম হস্টেলে থেকে কম খরচে ঘোরার হদিশ পেয়ে গেল আসমা। তার কথায়, ‘আমরা তৃতীয় বিশ্বের পর্যটকরা প্রথম বিশ্বের দেশে গিয়ে অনেক টাকা খরচ করে ঘুরি কিন্তু ওদের দেশের টুরিস্ট আমাদের এখানে ভারত নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা ঘুরতে এসে কত কম খরচে ব্যাকপ্যাকিং করে চলে যায়।‘ সিঙ্গাপুরে প্রথম হস্টেলে থাকার অভিজ্ঞতা হবার পর থেকে এখন হস্টেলেই থাকা অভ্যেস হয়ে গেছে।

হস্টেলে থাকা মানে একটা ঘর কয়েকজনের সঙ্গে ভাগ করে নেওয়া আর নিজে বাজার করে রান্না করে খাওয়া। কোথাকার খাবার খেয়ে সবচেয়ে ভালো লেগেছে জানতে চাওয়ায় বললেন “যেখানে যাই সেখানকার খাবার খাওয়ার চেষ্টা করি। মঙ্গোলিয়ার ঘোড়ার মাংস খেয়েছি। ওখানে আবার খাসির মাংস মাত্র পঞ্চাশ টাকা কিলো। এছাড়াও অস্ট্রেলিয়ার স্টেক, নিউজিল্যান্ডের ল্যাম্ব খুব ভালো লাগেছে। তবে আমি তো কম খরচে ঘুরে বেড়াই, বেশি রেস্তোরাঁর খাবার খেতে পারি না।“ কম খরচে ঘোরার টিপস্ জানার জন্য লোনলি প্ল্যানেট বইয়ের অন্ধ ভক্ত। এতে নাকি বছরে পাঁচশো ডলার বেঁচে যায় আসমার। লোনলি প্ল্যানেট বই থেকেই শিখেছেন, কোনও নতুন জায়গায় যাওয়ার আগে সেখানকার ভাষায় ‘ধন্যবাদ’ আর ‘কত দাম’ বলতে শিখে নেওয়ার নিয়ম।

গুয়াতেমালায় গিয়ে রাজপুত্রের দেখাও পেয়েছিলেন কিন্তু বছর চারেক একসঙ্গে থাকার পর ঠিক করেছেন প্রেম নয়, আপাতত বন্ধুত্বেই বেশি স্বচ্ছন্দ। আসমার এখনকার ঠিকানা নিউজিল্যান্ড। ঘোরার খরচ জোগাড় করতে দেড় বছর চাকরি করেন। সপ্তাহান্তে বারটেন্ডার হিসেবেও কাজ করতে হয়। কিছু টাকা জমিয়ে আবার বেরিয়ে পড়া ছমাসের জন্য। ২০১৮ সালে মধ্য এশিয়ার আজার বাইজান, বৈকাল হ্রদ, রাশিয়া ঘুরতে ঘুরতে ট্রেনে পাড়ি দিয়েছেন তেইশ হাজার কিলোমিটার। রাশিয়ায় খুঁজে পেয়েছেন এমন অতিথিবৎসল কিছু মানুষকে যারা পথনির্দেশ জানতে চাইলে একেবারে অকুস্থলে পৌঁছে দিয়ে এসেছেন। এভাবে ঘুরতে ঘুরতেই বছরে একবার কিছুদিনের জন্য বাড়ি গিয়ে মায়ের হাতের ভুনা গোশ্ত আর প্রতিবেশির বাড়ির পুজোর ভোগের লুচি ছোলার ডাল খাওয়া চাইই চাই। দেশে ফিরে আর যে গুরুত্বপূর্ণ কাজটা করতেই হয় তা হলো একটা ভালো গামছা কেনা। গ্লোবট্রটার আসমার সবসময়ের সঙ্গী গামছা, ছাতা, তিন জোড়া জুতো, মোবাইলের চার্জার, ক্যামেরা, জলের বোতল আর ইয়ার প্লাগ। কলকাতায় কবে আসবেন জানতে চাওয়ায় বললেন “আরে কলকাতা যাওয়া কোনও একটা ব্যাপার হলো কলকাতা যেতে তো আমার মাত্র দুশো টাকা খরচ। দেশে ফিরে আমি তোমার জন্য ইলিশ নিয়ে যাব, তুনি আমার জন্য লুচি ছোলার ডাল রান্না করে রেখো”। বলেই হেসে গড়িয়ে পড়লেন।ভালো কথা, ২৫ ডিসেম্বর বড়দিন কাজী আসমার জন্মদিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ