Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

একটি ‘ব্রেকিং নিউজ’

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: March 20, 2013 | 3:01 PM

টেলিভিশনে সংবাদ বুলেটিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তখন চলছিল ‘ব্রেকিং নিউজ’ সম্প্রচার। যিনি সংবাদ পাঠ করছেন, ঘটনার পরিক্রমায় তাঁকে যে ‘ব্রেকিং নিউজ’ হয়ে যেতে হবে, তিনি কি ভেবেছিলেন? আবার সেই ব্রেকিং নিউজ পাঠ করতে হয়েছিল তাঁকে! তিনি যে নিজের অজান্তেই নিজের বিয়ের প্রস্তাবই পড়ে ফেললেন! যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টসভিলের সংবাদভিত্তিক ওই টেলিভিশন চ্যানেলের নাম ফক্স-৫৪। ওই চ্যানেলের সংবাদ পাঠিকা জিলিয়ান পেলভিকা। অনুষ্ঠান চলাকালে এই উপস্থাপিকাকে প্রযোজকের পক্ষ থেকে বলা হয়, ব্রেকিং নিউজ আছে এবং তাঁকে সেটা পড়তে হবে। একপর্যায়ে পেলভিকার সামনে রাখা টেলিপ্রম্পটার যন্ত্রে কথিত সেই ব্রেকিং নিউজ ভেসে ওঠে। তা দেখে দেখে তিনি টেলিভিশনের ক্যামেরার দিকে চোখ রেখে পড়তে শুরু করেন, ‘আমাদের কাছে একটা ব্রেকিং নিউজ আছে, এখন আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। ফক্স-৫৪ এই মাত্র জানতে পেরেছে, হান্টসভিলের একজন সংবাদ পাঠিকাকে ঠিক এই মুহূর্তে টেলিভিশনে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হতে যাচ্ছে…।’ এই পর্যন্ত পড়ার পর তিনি প্রথমে শব্দ করে হেসে ফেলেন; এরপর কাঁদতে শুরু করেন। কারণ, এরই মধ্যে পেলভিকার বাগদত্তা ভিন্স রামোস অনুষ্ঠানস্থলে চলে এসেছেন। আর পেলভিকার সঙ্গে থাকা অন্য দুই সংবাদ পাঠক ক্যামেরার সামনে থেকে চলে গেছেন। রামোস এসেই পেলভিকাকে বললেন, ‘শেষ পর্যন্ত আমাদের সামনের সব বাধা একসঙ্গে দূর হতে শুরু করেছে। আমি আমার জীবনে আর এ রকম একটি দিনকেও কল্পনা করতে পারি না, যেখানে তোমাকে পাশে না পেয়ে ঘুম থেকে জেগে উঠতে হবে।’ এরপর হাঁটু গেড়ে বসে তিনি বলেন, ‘পেলভিকা, তুমি কি আমাকে বিয়ে করবে?’ পেলভিকাও সম্মতিসূচক জবাব দেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ড।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV