একটি যোগাযোগ বিপ্লবের ৫০ বছর
টেলস্টার স্যাটেলাইটের একটি মডেলI আজ থেকে ৫০ বছর আগে বিচ বলের সমান একটি স্যাটেলাইট প্রথমবারের মতো সরাসরি টেলিভিশন সম্প্রচার শুরু করে। ইন্টারনেট আসার আগে বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে যা ছিল নতুন এক বিপ্লব। বেল টেলিফোন ল্যাবরেটরিজের তৈরি টেলস্টার স্যাটেলাইটটি ছিল বেসরকারিভাবে প্রথম মহাকাশ নিয়ে গবেষণাও। এটিকে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ যুদ্ধের অংশ হিসেবেও দেখা হয়। ১৯৬২ সালের ১০ জুলাই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এর দুই দিন পর এটি টেলিভিশন স্যাটেলাইট সংকেত পাঠায়। এতে ছিল স্ট্যাচু অব লিবার্টি ও আইফেল টাওয়ারের ছবি, যা যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের অ্যান্ডোভার ও ফ্রান্সের ব্রিটেনি অঞ্চলের প্লেমু-বদু থেকে ধারণ করা হয়। ১৭০ পাউন্ড (৭৭ কেজি) ওজনের স্যাটেলাইটটি কক্ষপথের নিচু এলাকা থেকে পরিভ্রমণকালে এটি মাত্র ২০ মিনিট পর্যন্ত সংকেত ধারণ করতে পারত। একই বছরের ২৩ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেটিও সম্প্রচার করেছিল ওই স্যাটেলাইট। সংবাদ সম্মেলনে কেনেডি বলেছিলেন, ‘আমরা যে অসাধারণ পৃথিবীতে বসবাস করছি, এটি তারই আরেকটি নিদর্শন।’ পাঁচ দশক পর ওয়াশিংটনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া দেলাত্রিও কেনেডির মতো প্রতিধ্বনি করলেন। ফ্রাঁসোয়া দেলাত্রি বলেছেন, টেলস্টার স্যাটেলাইট এমন প্রযুক্তি প্রবর্তন করেছে, যা পৃথিবীর যেকোনো মানুষকে যেকোনো স্থানের অন্য মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। টেলস্টারের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্র-ফ্রান্স আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে স্যাটেলাইটের মাধ্যমে ফরাসি রাষ্ট্রদূত আরও বলেন, এ স্যাটেলাইট মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে সাহায্য করে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলের জন্য নিযুক্ত মার্কিন কনসুলার রবার্ট টেইট বলেন, ‘সম্ভাবনাময় ও শান্তিপূর্ণ একটি ভবিষ্যতের লক্ষ্যে আমরা যখন প্রযুক্তিগত অগ্রগতি অর্জনের চেষ্টা করছি, তখন যোগাযোগব্যবস্থা উন্মুক্ত ও নিরাপদ রাখা এবং সব জায়গায় বাক্স্বাধীনতার প্রতি সমর্থন ধরে রাখাটাই হবে গুরুত্বপূর্ণ।’ স্যাটেলাইটটি অভিযান শেষ করার আগপর্যন্ত চার শতাধিক টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাকসিমাইল ও টেলিভিশন বার্তা পাঠিয়েছিল। এএফপি।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests