Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

একসঙ্গে বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা, সন্তানকে নিয়ে ঘুরছেন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: September 17, 2019 | 6:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি ছিল তাহসান-মিথিলা। কিন্তু ২০১৭ সালের ২০ জুলাই হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন এই দুই তারকা। তবে একমাত্র মেয়ে আইরা তাহরিম খানের কারণে প্রায়ই এক হন তারা।

এবার জানা গেল, মেয়েকে নিয়ে একসঙ্গে নিউইয়র্কে ঘুরছেন তাহসান-মিথিলা। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বলে দিচ্ছে, তারা এখন কোথায় ও কী করছেন। দেখা যায়, নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে থেকে তাহসান ও মিথিলা তাদের মেয়ের ছবি আপলোড করেছেন ইন্সটাগ্রামে।

তাহসানের আপলোড করা ছবিতে দেখা গেছে, মেয়েকে কাঁধে নিয়ে তিনি হাঁটছেন। আর মিথিলা প্রকাশ করেছেন মেয়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ছবি। দু’জনের ছবিতে একই পোশাকে দেখা গেছে আইরাকে। এছাড়া দু’জনই নিউইয়র্কের সেন্ট্রাল পার্কসহ বিভিন্ন স্থান থেকে মেয়ের একাধিক ছবি আপলোড করেছেন।

ছবিগুলোতে অনেক ভক্তই প্রশ্ন রেখেছেন, তবে কি আবারও এক হচ্ছেন তারা। ভক্তদের এমন প্রশ্নে দুইজনের কেউই মুখ খোলেননি।

উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান-মিথিলা। আর ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে কন্যা সন্তান আইরা তাহরিম খানের জন্ম হয়। Dainik Amader Shomoy

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV