Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রবাসী বাঙালিদের ভূমিকা রাখার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: March 25, 2019 | 4:02 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2668409619899554/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’ এর উদ্যোগে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত বর্বরোচিত জেনোসাইডের স্মরণে
২৪ মার্চ নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটস্-এ সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ ুিবন মোমেন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।
রাষ্ট্রদূত মাসুদ সমাবেশ ও আলোচনা সভায় প্রদত্ত বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের পাশাপাশি সকল প্রবাসী বাঙালিকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। এক্ষেত্রে তিনি আর্মেনিয়াসহ বিভিন্ন দেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এসকল দেশের সরকার এবং সে দেশগুলোর প্রবাসী নাগরিকদের ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন ‘বাংলাদেশ সরকারের পদক্ষেপের অংশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বছরজুড়ে এ বিষয়ে কাজ করে যাচ্ছে। নিয়মিতভাবে জাতিসংঘ সদরদপ্তরের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে ঘনিষ্ট যোগাযোগ রক্ষার পাশাপাশি যে সকল দেশ ইতোমধ্যে তাদের দেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পেরেছে স্থায়ী মিশন তাদের সাথে ঘনিষ্ট সম্পর্ক রক্ষা করে এ বিষয়ক তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করছে।

এছাড়া জাতিসংঘ, সমমনা সদস্যরাষ্ট্রসমূহ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেনোসাইড নিয়ে কাজ করছে এমন গবেষক, থিঙ্ক ট্যাঙ্ক ও প্রতিষ্ঠানসমূহকে সাথে নিয়ে স্থায়ী মিশন সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে’। এবারের ২৫ মার্চ উপলক্ষে স্থায়ী মিশন এর বঙ্গবন্ধু মিলনায়তনে আন্তর্জাতিক আবহে এমনই আরেকটি সেমিনারের আয়োজন করছে মর্মে জানান রাষ্ট্রদূত মাসুদ। ‘একাত্তুরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথ যতই বন্ধুর হোক না কেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা অর্জন করতে পারবো’ বলে প্রত্যাশার কথা জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি।
কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুন্নেছা যুক্তরাষ্ট্রের মূল ধারায় একাত্তুরের জেনোসাইডকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের আরও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন ‘এ বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপে আমরা আপনাদের সাথে আছি এবং একযোগে সবাইকে নিয়ে কাজ করে লক্ষ্যে পৌছুতে চাই’। ‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’ এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV