Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

একাত্তরে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জেনোসাইড ৭১ ফাউন্ডেশন ইউএসএ’র

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: December 10, 2016 | 11:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : জেনোসাইড ৭১ ফাউন্ডেশন ইউএসএ একাত্তরে বাংলাদেশে চালানো পাকিস্তানি বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে । নিউইয়র্কে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে শুক্রবার আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর এই দাবি জানান।71
অনুষ্ঠানে ড. প্রদীপ রঞ্জন কর বিভিন্ন দেশে গণহত্যার একটি ডকুমেন্টেশন উপস্থাপন করেন। তিনি একাত্তরে বাংলাদেশে পাকিস্তানী হানাদার বাহিনীর সংঘটিত গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবির পাশাপাশি পাক হানাদার বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার বিচার, পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ৩৭ হাজার কোটি টাকা ও সমপদের শেয়ার আদায় এবং গণহত্যা, নারী নির্যাতন ও নারীর সম্ভ্রমহানীর ফলে জন্ম নেয়া যুদ্ধশিশুর দায়ভারসহ ক্ষতিপুরণ আদায়ের দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জলি কর।
সংস্কৃতি কর্মী সেমন্তী ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষেরা মোমবাতী প্রজ্জ্বলন করে গণহত্যায় নিহতদের স্মরণ করেন। কবিতা পড়ে শোনান গোপন সাহা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ব্রঙ্কস কমিউনিটি লিডার আব্দুস শহীদ, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, খুরশীদ আনোয়ার বাবলু, ডা, মাসুদুল হাসান, জাসদ নেতা নূরে আলম জিকু, সঙ্গীত শিল্পী শফি চৌধুরী হারুণ, শহীদ উদ্দিন, তাহমিনা শহীদ প্রমুখ।
জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয় গত বছরের ১১ সেপ্টেম্বর।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV