জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এরশাদ সিঙ্গাপুর থেকে সুস্থ্য হয়ে দেশে ফেরায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির শোকরানা মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে সুস্থ্য হয়ে দেশে ফিরে আসায় পরম করুনাময় আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারী মঙ্গলবার জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেনে রেষ্টুরেন্টে এক শোকরানা মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো: লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, জাপার সমাজ কল্যান সম্পাদক আবুল কাসেম চৌধুরী প্রমুখ।
সভায় উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানায় দোয়া করেন। আল্লাহর অসীম রহমতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসেন, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা তাঁর শারীরিক অবস্থা এখন ভাল। আগামী জাতীয় সংসদের অধিবেশনে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে আসন গ্রহন করবেন এবং ১৬ কোটি মানুষের সুখ-দু:খের কথা তুলে ধরবেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী