Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

একুশের বইমেলায় নিউইয়র্ক প্রবাসী লেখক, কবি ও সাহিত্যিক এবিএম সালেহ উদ্দীন এর “আহমদ ছফাঃ ব্যক্তি ও সমাজ”

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: February 14, 2011 | 10:36 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ ঢাকার অভিজাত ও সনামধন্য প্রকাশনা সংস্থা বাড পাবলিকেশন্স’র সত্তাধিকারী, নিউইয়র্ক প্রবাসী সুপরিচিত লেখক, কবি, সাহিত্যিক এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বার্তা সংস্থা  ‘বাপ্সনিউজ’ এর ভাইস চেয়ারম্যান ও বিশেষ সংবাদ দাতা এবিএম সালেহ উদ্দীন এর “আহমদ ছফাঃ ব্যক্তি ও সমাজ” এবারের একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে।

 

 

 বিশ্লেষণমূলক সমৃদ্ধশালী ও রুচিশীল ২৪২ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন নজরুল ইসলাম ও এম এম সাহিন মাহমুদ। অক্ষর বিন্যাস করেছেন আব্দুস সোবহান হাওলাদার। প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী-২০১১, পৌষ-১৪১৭। স্বত্ব: রাইহান এবং রেদওয়ান। বাড পাবলিকেশন্স, ১২/১৩ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে তানভীর রেজা সিরাজী কর্তৃক প্রকাশিত এবং চৌকস প্রিন্টার্স লিঃ ঢাকা থেকে মুদ্রিত। বইটির শুভেচ্ছা মূল্য বাংলাদেশে ৩০০ টাকা এবং প্রবাসে ১৫ ইউএস ডলার। ডাকযোগে বইটি সংগ্রহে ইচ্ছুকদের জন্য ফোনঃ৯১৭-৩১৮-৮২৯৬ অথবা ২১২-৫৬৯-০২৭৫, ই-মেইলঃ [email protected] অথবা [email protected] যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, খ্যাতিমান বুদ্ধিজীবি আহমদ ছফার সুবিশাল কর্মজীবন ও রচনাসমৃদ্ধ নিয়ে আলোচনা, গবেষণা ও বিশ্লেষণধর্মী বইটি উৎসর্গ করা হয়েছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াছকে। চতুর্থ পরিচ্ছদ বইয়ের দ্বিতীয় পরিচ্ছদ এর স্থপতি ড. ড্যানিয়েল ডানহাম এবং আমাদের মুক্তিসংগ্রাম তথ্যটি পাঠক সমাজে সবিশেষ প্রসংশা পাবে। বইয়ের ২৩৩ পৃষ্ঠায় রয়েছে চিঠির এ্যালবাম। ১০৩ পৃষ্ঠায় মেরী ফান্সেস হানহামের ই-মেইল ও প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ন তথ্য জানা যাবে। বইটি পাঠক সমহলে ব্যাপক সমাদ্রিত হবে বলে বার্তা সংস্থা বাপ্স নিউজকে জানান বইটি পড়েছেন এমন একজন পাঠক বলেছেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ